
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম।
বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার প্রমুখ।
এসময় দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জল, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি কেএম রেজাউল করিম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন ৬ মাস থেকে ৫৯ মাসের শিশুদের ভিটামিন এ প্লাস খাওনো হবে। উপজেলায় ৬-১১ মাস বয়সী ২ হাজার ১৮ জন এবং ১-৪৯ মাস বয়সী ১৪ হাজার ১শত ৫৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওনোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
তাই সময় মত সকলকে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়াতে হবে। ভিটামিন এ প্লাস শিশুদের সুস্থতা নিশ্চিত, দেহের গঠন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রাতকানা রোগ প্রতিরোধ বিশেষ ভূমিকা রাখে।
মন্তব্য করুন