বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুন ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালায় ‘পুষ্টি উঠোন’

ডেস্ক রিপোর্ট: ‘নিরাপদ খাদ্য সুস্বাস্থ্যের আঙিনা’ এ প্রতিপাদ্যকে ধারণ করে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালায় ‘পুষ্টি উঠোন’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে আমরা বন্ধু’র উদ্যোগে অনুষ্ঠিত পুষ্টি উঠোনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. আব্দুর রহমান সজল।

তিনি উপস্থিত অর্ধশতাধিক নারীর উদ্দেশ্যে পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি স্বাস্থ্য সচেতনতায় সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা, ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয়, প্রসূতি মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিকর খাবার গ্রহণের নিয়ম এবং বসতবাড়িতে সবজি চাষের পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমরা বন্ধু’র পরিচালক এস এম নাহিদ হাসান, সিনিয়র সদস্য অর্ঘ্য ঘোষ, তালা উপজেলা টিমের টিম লিডার আবু শাহিদ এবং সদস্য অন্তর, জুই, আব্দুল হাকিম, সজিব প্রমুখ।

অনুষ্ঠান শেষে বসতবাড়িতে সবজি চাষে উৎসাহিত করতে ১০ জনকে সবজির বীজ উপহার হিসেবে প্রদান করা হয়।

আয়োজকরা জানান, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১১

যৌথসভা ডেকেছে বিএনপি

১২

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৩

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৪

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৫

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৬

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

১৮

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

১৯

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

২০
error: Content is protected !!