
ডেস্ক রিপোর্ট: ‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত তিন দিনব্যাপী ফল মেলা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে সাতক্ষীরা খামারবাড়ির কনফারেন্স রুমে মেলার সমাপনী অনুষ্ঠানে সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) সাতক্ষীরার পিএসও ড. শিমুল মন্ডল, খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইকবাল আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (প্লান্ট প্রটেকশন) মোঃ জামাল হোসেন প্রমুখ।
এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থীর মাঝে বারি-৪ ও বারি-১১ জাতের আমের চারা বিতরণ করা হয় এবং ফল মেলার সেরা ৩টি স্টলকে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।
মন্তব্য করুন