
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রূপান্তরের সার্বিক সহযোগিতায় ইয়ুথ ফর সুন্দরবন এ কর্মসূচির আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে ও রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাসার।
আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তুহিন হুদা, মাও. রাহানুর সিদ্দিক, শিক্ষিকা কনিকা সরকার ও রওশনারা খানম, ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হাসান, মিডিয়া সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও উপস্থিত ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যদের মধ্যেও পরিবেশ দিবস উপলক্ষে ৫০০ গাছের চারা ও একটি করে বই উপহার দেওয়া হয়।
মন্তব্য করুন