বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চীনে ১০৯ তলা ভবনে আছড়ে পড়ল বিমান

ডেস্ক রিপোর্ট: চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট বিমান আছড়ে পড়েছে। বিশ্বের অন্যতম কঠোর নিরাপত্তাবেষ্টিত এই শহরের কেন্দ্রস্থলে ঘটে যাওয়া এই ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৬ জুন) মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেইজিংয়ের ১০৯ তলাবিশিষ্ট ‘সিটিক টাওয়ার’ থেকে ধ্বংসাবশেষ নিচে ভেঙে পড়ছে। এ ছাড়া দুর্ঘটনাস্থলের কাছে বিমানের লেজের একটি অংশ এবং একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও পড়ে থাকতে দেখা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একজন সাংবাদিক জানান, দুর্ঘটনার পরপরই ভবনটি থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভবনের প্রবেশপথের আশপাশে দমকলের গাড়ি, পুলিশের যান এবং অ্যাম্বুলেন্স মোতায়েন থাকতে দেখা গেছে।

তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে এখনো চীনা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেইজিং পাবলিক সিকিউরিটি ব্যুরোর সংশ্লিষ্ট জেলা শাখায় যোগাযোগ করা হলে ফোনে দায়িত্বরত কর্মকর্তা জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। পরে তিনি অন্য একটি নম্বরে যোগাযোগ করতে বললেও সেই নম্বর থেকে কোনো সাড়া মেলেনি। ঘটনার বিস্তারিত জানতে সিএনএন বেইজিং মিউনিসিপ্যাল সরকার এবং বিমানটির মালিকপক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে বিমানের রেজিস্ট্রেশন নম্বর দেখে ধারণা করা হচ্ছে, এটি চীনে নির্মিত ‘সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা’ মডেলের একটি হালকা স্পোর্টস বিমান। বিমানটি একটি স্থানীয় জেনারেল এভিয়েশন কোম্পানির মালিকানাধীন; যারা সাধারণত পাইলট প্রশিক্ষণ, ব্যক্তিগত বিনোদনমূলক ফ্লাইট এবং আকাশ থেকে আলোকচিত্র ধারণের মতো সেবা দিয়ে থাকে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর অনলাইনে প্রকাশিত প্রাথমিক ডেটা অনুযায়ী, দুর্ঘটনার কিছু সময় আগে বিমানটির উড্ডয়নপথ স্বাভাবিক রুট থেকে উল্লেখযোগ্যভাবে বিচ্যুত হয়েছিল।

উল্লেখ্য, গত ১ মে থেকে কার্যকর হওয়া নতুন কঠোর বিধিনিষেধের আওতায় বেইজিং কার্যত ‘ড্রোনমুক্ত’ শহরে পরিণত হয়েছে। সরকারি অনুমোদন ছাড়া নগরীর বিস্তৃত এলাকায় বাসিন্দারা ড্রোন কেনা, ভাড়া নেওয়া বা ওড়াতে পারেন না। এমন কড়া নজরদারির মধ্যে এই বিমান দুর্ঘটনাটি ঘটল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০