বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুন ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেসিনে মেডিকেল বর্জ্য, স্বাস্থ্যঝুঁকি!

জি. এম. মিন্টু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসিনকে মেডিকেল বর্জ্য ফেলার স্থান হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। হাসপাতালের বিভিন্ন স্থানে ব্যবহৃত সিরিঞ্জ, ইনজেকশনের ভায়াল, ওষুধের খালি প্যাকেট, স্যালাইনের বোতল ও অন্যান্য চিকিৎসা বর্জ্য খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এতে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, হাত ধোয়ার জন্য স্থাপিত কয়েকটি বেসিন ব্যবহৃত সিরিঞ্জ, ভায়াল, ওষুধের খালি কার্টন ও বিভিন্ন ধরনের মেডিকেল বর্জ্যে পরিপূর্ণ। কোথাও বস্তাভর্তি চিকিৎসা বর্জ্য, আবার কোথাও খোলা অবস্থায় ব্যবহৃত সিরিঞ্জ পড়ে রয়েছে। নির্ধারিত নিয়মে মেডিকেল বর্জ্য অপসারণের পরিবর্তে এভাবে ফেলে রাখায় হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও তাদের স্বজনরা জানান, এমন পরিবেশে সংক্রমণের ঝুঁঁকি থেকেই যায়। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অথচ বাস্তবে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ব্যবহৃত সিরিঞ্জ, সূঁচ ও অন্যান্য মেডিকেল বর্জ্য যথাযথভাবে অপসারণ না করলে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই এসব বর্জ্য নিরাপদ ব্যবস্থাপনার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানতে তাঁর সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!