বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ অক্টোবর ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় হাতবোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

ডেস্ক রিপোর্ট: খুলনায় হাতবোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা কালিবাড়ী বাজারে দত্ত জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা নগদ দুই লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পুলিশ এ ঘটনায় ফুলতলা এলাকা থেকে একজনকে আটক করেছে।
দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্ত জানান, চার ব্যক্তি তার স্বর্ণের দোকানে ঢুকে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক, হাতে পিস্তল ও চাপাতি ছিল। দোকানে ঢুকে তারা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্লাস ভেঙে পাঁচ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।

দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী জানান, চার ব্যক্তি একটি মাইক্রোবাসযোগে মহেশ্বরপাশা কালিবাড়ী বাজারে ঢুকে। এ সময় তারা বাজারে দত্ত জুয়েলার্সে গিয়ে দোকান মালিক উত্তম দত্তকে জিমি করে নগদ দুই লাখ ও পাঁচ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনা শুনে ওই মাইক্রোবাসের পিছু নেয়। ঘটনাস্থল থেকে তিনজন পালিয়ে গেলেও পুলিশ এক ব্যক্তিকে আটক ও মাইক্রোবাস ফুলতলা থেকে জব্দ করে। দস্যুতার সময় তারা কালিবাড়ী বাজারে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। আটক ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০