বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ ডিসেম্বর ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো

ডেস্ক রিপোর্ট: নাঈম শেখ অনেকটা একাই লড়লেন দলকে নিয়ে। তবুও এনে দিতে পারলেন না ভালো পুঁজি।

কিন্তু বোলারদের দাপটে ঠিকই পরে জয় পেয়েছে ঢাকা মেট্রো, উঠেছে ফাইনালেও।
রোববার সিলেটে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে ৩৮ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান করে মেট্রো। পরে ওই রান তাড়ায় নেমে স্রেফ ৮১ রানে অলআউট হয়ে গেছে খুলনা।

টস জিতে ব্যাট করতে নেমে খুলনার ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। ৪০ রানে প্রথম উইকেট হারানোর পর একপ্রান্ত আগলে রাখতে থাকেন নাঈম শেখ। সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন বাঁহাতি এই ওপেনার।

এর বাইরে ইমরানুজ্জামান ১০ বলে ১৪ ও ১৯ বলে ১৬ রান করেন শহিদুল ইসলাম। খুলনার হয়ে তিন উইকেট করে নেন শেখ পারভেজ হোসেন জীবন, মাসুম খান টুটুল ও মেহেদী হাসান রানা।

রান তাড়ায় নামা খুলনার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান আসে অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে। ১৮ বলে ২২ রান করেন তিনি। ২৫ বলে ১৬ রান আসে মাসুম খানের ব্যাটে। মেট্টোর হয়ে ৩ ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট নেন রাকিবুল হাসান, ২ ওভার ৪ বলে ১৩ রানে তিন উইকেট নেন মোসাদ্দেক হোসেন।

এদিকে আগামী ২৪ ডিসেম্বর ফাইনালে রংপুরের মুখোমুখি হবে ঢাকা মেট্রো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

২

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

৩

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

৪

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৫

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৬

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৭

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৯

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

১০

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

১১

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১২

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১৩

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১৪

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৫

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৬

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৭

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৯

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২০