মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) স্কুল ক্যাম্পাসে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে একযুগ আগে ফেলে যাওয়া স্মৃতি খুঁজে ফেরেন প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আল কালাম আবু অহিদ (বাবলু), সাংবাদিক আব্দুল মাজেদ, সহকারী শিক্ষক কৃষ্ণকান্ত রায়, আমির আলী, বাদশা সাইফুল্লাহ ও মাহবুবুর রহমান।
১১ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রেজা মুস্তাকিম রুবেল, ফিরোজ হোসেন, হাফিজুর রহমান, আসাদুজ্জামান রিপন, রুবেল হোসেন, আলিমুন, আলমগীর, স্বপন, সাগর, মনিরুল, শরিফুল, ইব্রাহিম, মোমিন, উজ্জল, জাহাঙ্গীর, আমিন,আরাফাত, মারুফ, সুরত আলী, প্রকাশ,সুশান্ত, তপন, মোছা. তহমিনা খাতুন, সেলিনা, মেরি, নাসিমা, রূপালী চৌধুরী, টুম্পা বিশ্বাস, আম্বিয়া, রেহেনা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কণ্ঠশিল্পী মোমিনুর রহমান।
মন্তব্য করুন