বাংলাদেশ, শনিবার, ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২০ ফেব্রুয়ারি ২০২৩, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালার রাঢ়ীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি!

চন্দন চৌধুরী: সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কে বা কারা স্কুলটির কলাপসিবল গেটের তালা ভেঙে এই কান্ড ঘটায়।

স্কুল কর্তৃপক্ষ বলছে, সরকারিভাবে নাইটগার্ড নিয়োগ না দেওয়ায় বারবার এমন চুরির ঘটনা ঘটে চলেছে।

রাঢ়ীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা চৌধুরী জানান, ১৬ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুলে সরকারি ছুটি ছিলো। সোমবার সকালে স্কুলে গিয়ে কলাপসিবল গেটের তালা খোলা পাওয়া যায়। ভেতরের গিয়ে দেখা যায়, কে বা কারা বিভিন্ন কক্ষের কাঠের দরজা ভেঙে ২৪টি ফ্যান, কাঁসার ঘণ্টাসহ বর্জ্য নিরোধক তার চুরি করে নিয়ে গেছে। এর মূল্য লক্ষাধিক টাকা। এছাড়া চোরের দলটি স্কুলের টেবিল ও চেয়ার ছাড়াও বিভিন্ন জিনিসপত্র তছনছ করে রেখে গেছে।

অভিযোগ করে প্রধান শিক্ষিকা শিখা চৌধুরী জানান, ২০১৭ সালেও তার স্কুলে একবার চুরি হয়েছিলো। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা সত্ত্বেও এই স্কুলে এখন পর্যন্ত কোন দপ্তরী কাম নাইটগার্ড নিয়োগ দেওয়া হয়নি। এমনিতে মফস্বল এলাকা তার ওপর জনমানবহীন কৃষিজমির পাশে স্কুলটির অবস্থান। এখানে এসে চোরের দল নির্বিঘেœ চুরি করে বেরিয়ে যেতে পারে। রাতে এখানে বাধ্যতামূলক একজন নিরাপত্তাকর্মী রাখা দরকার।

ঘটনাস্থল পরিদর্শন করে কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, স্কুলে চুরির ঘটনাটি খুবই দুঃখজনক। তিনি নিজ উদ্যোগে ওই এলাকায় পাহারার ব্যবস্থা জোরদার করবেন বলে জানিয়েছেন।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক কৃষ্ণপদ সমাদ্দার জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (৮৫৭)। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

পাইকগাছায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলন আরও গতিশীল করে তোলার আহবান

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার আব্দুল হালিম

বি.ডি.এফ প্রেসক্লাবের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডেউয়া’র পুষ্টিগুণ জানলে অবাক হবেন ‎তারিক ইসলাম

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

নিউজিল‍্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

১০

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি

১১

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

১২

উরুগুয়ের হারে নকআউট নিশ্চিত ইংল্যান্ডের

১৩

গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন, উরুগুয়ের বিদায়

১৪

৩ দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

১৫

যুক্তরাষ্ট্র-ইরান ফের পাল্টাপাল্টি হামলা

১৬

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

১৭

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে!

১৮

চীনে ১০৯ তলা ভবনে আছড়ে পড়ল বিমান

১৯

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

২০
error: Content is protected !!