বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ জানুয়ারি ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইয়ং টাইগার্স অ-১৬ ক্রিকেট টুর্নামেন্টের সাতক্ষীরা ভেন্যুর খেলা উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: ইয়ং টাইগার্স অ-১৬ ক্রিকেট টুর্নামেন্টের সাতক্ষীরা ভেন্যুর খেলা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় কুষ্টিয়া জেলা দল ১৩৮ রানের বিশাল জয় পেয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ৭টি উইকেট হারিয়ে ২৯৯ রান করে কুষ্টিয়া জেলা দল। দলের সানজিদ সর্বোচ্চ ৭৩ রান করে। জবাবে বাগেরহাট জেলা ব্যাট করতে নেমে ৪১.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬১ রান করে। তাদের পক্ষে তাইম সর্বোচ্চ ৪৪ রান করে। ফলে কুষ্টিয়া জেলা ১৩৮ রানে জয় লাভ করে।

এর আগে সকালে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চেয়ারম্যান ক্রিকেট উপ-কমিটি শেখ মঈনুল ইসলাম মঈন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজেক্রীস যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহীন। আরোও উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, লুৎফর রহমান সৈকত, ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ফারহা দীবা খান সাথী, বিসিবি কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০