বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ ডিসেম্বর ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় দিগন্তজোড়া মাঠে সরিষার ফুলের সমারোহ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার দিগন্তজোড়া মাঠে এখন শুধু সরিষার হলুদ ফুলের সমারোহ। যেন প্রকৃতি সেজেছে অপূর্ব এক সাজে। পৌষের হিমেল বাতাসে দোল খাচ্ছে সরিষার হলুদ ফুলগুলো, আর চারদিকে ছড়িয়ে পড়ছে তার গন্ধ।

পাইকগাছা উপজেলার প্রতিটি মাঠ যেন হলুদের চাদরে মোড়ানো। এ দৃশ্য দেখে মনে হয়, প্রকৃতির নিজ হাতে বিছানো এক অপরূপ কারুকাজ।

উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম গাজী জানান, সরিষা কম খরচে বেশি লাভজনক ফসল। অল্প সময়ে সরিষার ফলন ভালো হয় এবং এর চাষ পদ্ধতিও বেশ সহজ। গত বছর সরিষার দাম ভালো থাকায় এবার আরও বেশি জমিতে সরিষা চাষ করেছেন।

সরেজমিনে উপজেলার রবিউল গাজী, বারিক মোড়ল, ধীমান মল্লিক, সমীর কুমার, মিহির মন্ডল ও সবুর গাজীসহ একাধিক কৃষক জানান, দেশীয় সরিষার জাতগুলোর চেয়ে উন্নত জাতগুলোতে ফলন বেশি হয়। গত বছরের চেয়ে এ বছর সরিষার আবাদ ভালো হয়েছে। তারা আশা করছেন, এ বছর সরিষার বাজারও ভালো যাবে। এবার তারা গত বছরের তুলনায় বেশী জমিতে সরিষা চাষ করেছেন।

তারা আরো জানান, সেচ ও সার কম লাগে। তা ছাড়া সরিষার পাতা একটি উৎকৃষ্ট জৈব সার। প্রতি বিঘায় ৪-৫ মণ সরিষা হয়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে উপজেলায় বাড়ছে সরিষা আবাদ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকরামুল হোসেন জানান, চলতি মৌসুমে পাইকগাছায় ৩২৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সরকার বিনা মূল্যে সরিষার বীজ বিতরণ করায় চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০