বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ এপ্রিল ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে জমি দখলের উদ্দেশ্যে যুবকের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, এবার হত্যার হুমকি!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার দুর্গাপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে হিন্দু থেকে মুসলিম হওয়া এক যুবকের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে স্থানীয় আনারুল ইসলাম, রিপিয়ান সরদার, আরিফুল ইসলাম, আসাদুল ইসরাম, মামুন সরদার, হিমু সরদার ও জাহিদুল ইসলাম নামের কতিপয় দুর্বৃত্ত। এলাকা ছাড়া করতে তারা মোঃ আব্দুর রহমান ওরফে সাধন দাশ নামের ওই যুবককে বেদম মারপিট করে তার মাথা ন্যাড়া করে দেয়। একই সাথে তার ভ্রু ও দাড়ি কেটে দিয়ে প্রকাশ্য দিবালোকে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। এসবের ভিডিও ধারণ করে ছেড়ে দেওয়া হয় ফেসবুকে। এ ঘটনায় থানায় মামলা করলে পুলিশ রিপিয়ান সরদারকে গ্রেফতার করে জেলে পাঠায়। কিছুদিন জেল খেটে সম্প্রতি জামিনে বের হয়ে এবার আব্দুর রহমান ওরফে সাধন দাশ নামের ওই নবমুসলিমকে হত্যার হুমকি দিচ্ছে এ ঘটনায় সরাসরি জড়িত ও মামলার আসামিরা। প্রাণ ভয়ে এলাকায় নিজ ভিটায় যেতে পারছেন না আব্দুর রহমান ওরফে সাধন দাশ।

মঙ্গলবার সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে প্রাণে বাঁচতে ও নিজ জমির দখল রোধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন আব্দুর রহমান ওরফে সাধন দাশ।

সংবাদ সম্মেলনে আব্দুর রহমান ওরফে সাধন দাশ তার লিখিত বক্তব্যে বলেন, তিনি ২০২১ সালের ৩ আগস্ট ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজে ধর্মান্তরিত হলেও তিনি তার গর্ভধারিণী মাতার ভরণপোষণসহ দেখাশোনা করতেন। কিন্তু বিষয়টিকে ইতিবাচক ভাবে নেয়নি স্থানীয় আনারুল ইসলাম, রিপিয়ান সরদার, আরিফুল ইসলাম, আসাদুল ইসরাম, মামুন সরদার, হিমু সরদার ও জাহিদুল ইসলাম নামের কতিপয় দুর্বৃত্ত। গত ২৩ ফেব্রুয়ারি সকালে তিনি তার মায়ের সাথে দেখা করতে গেলে তাকে ভণ্ড নব মুসলিম বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন উল্লিখিত দুর্বৃত্তরা। এসময় রিপিয়ান সরদার ‘বাড়িতে এসে সনাতন ধর্মের মা-বোনের সাথে যোগাযোগ রাখলে আমাদেরকে প্রত্যেক মাসে ২০ হাজার টাকা চাঁদা দিতে হবে’ বলে তাকে শাসান। অন্যথায় মা-বোনের বাড়িতে তার যাতায়াত বন্ধ করে দেওয়ার হুমকি দেন। তখন আব্দুর রহমান ওরফে সাধন দাশ ‘কাকুতি মিনতি করে তার বৃদ্ধ মাকে দেখার কেউ নেই’ জানালেও তারা শোনেনি।

এরপর ২৪ ফেব্রুয়ারি সকালে মায়ের জন্য বাজার করে বাড়িতে যাওয়ার পথে তারা তাকে আটকে ফের বিশ হাজার টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকার করায় আনারুল ইসলাম বলে ‘শালারে ধর, ওর জীবন শেষ করে দে এবং হাত-পা ভেঙে ফেলে চুল দাড়ি কেটে দে, নাকে খৎ দিয়ে দে।’ এসময় জাহিদুল ইসলাম এসবের ভিডিও ধারণ ও ফেসবুকে ছেড়ে দেওয়ার কথা বলে। সাথে সাথে রিপিয়ান সরদার তাকে কিল চড় ঘুষি মারতে থাকে এবং খাজরা ইউনিয়ন পরিষদের দেয়ালে মাথা ঠুকে দেয়। এসময় আরিফুল ইসলাম, আসাদুল ইসরামসহ অন্যান্যরা আমাকে বেদম মারপিট করে এবং তার পকেটে থাকা ১৭শ টাকা ছিনিয়ে নেয়। উল্লিখিত দুর্বৃত্তরা তার দুই পারের হাটুতে আঘাত করে বেদনাদায়ক কাটা ও ফোলা জখম করে। এসময় আনারুল ইসলাম বলে, ‘ শালাকে রিপন দাশের সেলুনের দোকানে নিয়ে চুল, নাড়ি ও ভ্রু কেটে দে’। তখন অন্যান্যরা তাকে টানতে টানতে রিপন দাশের দোকানে নিয়ে যায় এবং রিপন দাশকে তার চুল, দাড়ি ও চোখের ভ্রু কেটে দিতে বাধ্য করে। তাকে ন্যাড়া করে রাস্তায় রাস্তায় ঘোরানো হয় এবং নাকে খৎ দেওয়ানো হয়। একই সাথে এসব ঘটনার প্রতিবাদ করায় তার মা ও বোনকে মারপিট করা হয়, তাদের ঘরে লুটপাট চালানো হয় এবং এসব ঘটনার ভিডিও ধারণা করে জাহিদুল ইমরান নামের একটি ফেসবুক প্রোফাইলে ছেড়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা করলে পুলিশ রিপিয়ানকে গ্রেফতার করে জেলে পাঠায়। কিন্তু অন্যান্যরা বহাল তবিয়তে ঘুরছে। সম্প্রতি রিপিয়ান সরদার জামিনে বের হয়ে সংঘবদ্ধভাবে তাকে আবারও হত্যার হুমকি দিচ্ছে। ইতোমধ্যে তাদের একটি জমি উল্লিখিত দুর্বৃত্তরা দখল করে নিয়েছে। এসবের মধ্যেই সম্প্রতি তার (আব্দুর রহমান ওরফে সাধন দাশের মা) পরলোকগমন করেছেন।

তিনি বলেন, প্রাণ ভয়ে তিনি বাড়িতে ফিরতে পারছেন না এবং বর্তমানে সাতক্ষীরা শহরে দিনমজুরের কাজ করে কোনো মতে বেঁচে আছেন।

সংবাদ সম্মেলনে প্রাণে বাঁচতে ও নিজেদের জমির দখল রোধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

১০

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

১১

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১২

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১৪

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১৫

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৮

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৯

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

২০