বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ মে ২০২৩, ৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুয়াকাটা সৈকতে মিলছে সোনাদানা-জিনিসপত্র!

ডেস্ক রিপোর্ট: মোখার প্রভাবে কুয়াকাটা সৈকতে হওয়া উত্তাল ঢেউয়ে স্বর্ণের চেইন, নুপুর, সানগ্লাস ও পয়সাসহ বিভিন্ন জিনিসপত্র কুড়িয়ে পাচ্ছেন স্থানীয়রা।

বেশিরভাগ সময় ভাটার পরে সমুদ্র সৈকত এলাকার বালিয়ারী থেকে হাজার হাজার টাকার দামি জিনিসও পেয়ে থাকেন তারা।
কিন্তু টুরিস্ট পুলিশের কাছে এ নিয়ে কোনো হারানো সাধারণ ডায়েরি বা অভিযোগ না থাকায় কোনো আইনি পদক্ষেপ নিতে পারে না প্রসাশন।

প্রতিদিনই কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে অনেক মূল্যবান জিনিস হারিয়ে ফেলেন পর্যটকরা। এছাড়া সাগরে জেলেরা মোবাইল বা অন্যান্য জিনিসপত্র হারিয়ে ফেলেন। পরে যখন বিভিন্ন সময়ে অমাবশ্যা, পূর্ণিমা বা আবহাওয়া খারাপ থাকে, তখন পানির চাপে অনেক জিনিসপত্র কিনারে উঠে আসে।

স্থানীয়রা জানান, আমরা ভাটার সময় সাগর পাড়ে ও জিওটিউবের গর্তের মধ্যে বিভিন্ন জিনিসপত্র পাচ্ছি।

এদিকে পর্যটকটা বলেন, সমুদ্রে গোসলের সময় সখের জিনিস হারিয়ে গেলেও সেটা আর ফিরে পাওয়া সম্ভব না। তাই আমরা অভিযোগও করি না বা করেও কোনো লাভ হয় না।

ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের কে এম বাচ্চু বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের নগত অর্থ, মূলবান জিনিসপত্র অনেক সময় সৈকত পাড়ে হারিয়ে যায়। সেগুলো স্থানীয়রা পেলে ট্যুরিস্ট পুলিশের কাছে হস্তান্তর করে এবং টুরিস্ট পুলিশ মাইকিং করে দেয়।

তিনি আরও বলেন, সমুদ্রের বালীয়ারীতে কোনো জিনিস পেলে তা কেউ প্রকাশ করেন না। প্রশাসনের কাছেও অভিযোগ করতে কাউকে দেখিনি।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও, পুলিশ সদস্যরা বলেন, অভিযোগ না থাকায় এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!