বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ ফেব্রুয়ারি ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

কারণ, যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই দুই পাইলট প্যারাসুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে পারেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

বৃহস্পতিবার এক সরকারি বিবৃতির বরাতে সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় বিমান বাহিনীর মিরেজ ২০০০ প্রশিক্ষণ বিমান মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় বিধ্বস্ত হয়। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঠিক কারণ বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার স্থানটি ঘিরে রেখেছে এবং ঘটনার আরও তদন্ত চলছে।

এদিকে বিমান বিধ্বস্তের পর কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ একটি মাঠে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে এবং শত শত লোক জড়ো হয়ে দেখছেন সেগুলো দেখছেন।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। রাজস্থানের বারমেরে উত্তরলাই বিমান ঘাঁটির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও আহত হন বিমানের পাইলট।

এছাড়া গত বছরের ৪ জুন নাসিকের শিরসগাঁও গ্রামের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। সে ঘটনায়ও পাইলট এবং কো-পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!