বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক যুব ক্যাম্পেইন শুরু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে নদী ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সদর উপজেলার মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করে বেসরকারি সংস্থা উত্তরণ ও যুব পানি কমিটি।

‘সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ (চতুর্থ ফেজ)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য যুবসমাজকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলা, নদী ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং নদী অববাহিকায় টিআরএম চালু করতে সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাছখোলা মাধ্যমিক ব্যিালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান আলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরণের প্রোগ্রাম অফিসার দীলিপ কুমার সানা। উত্তরণের মাঠ কর্মকতা মো. গোলাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব পানি কমিটির সদস্য আফিজা আফরোজ, অর্পণ বসু, সুমা খাতুন, নাঈমুর রহমান চৌধুরী, মাকসুদা জেরিন, মনিরুল ইসলাম, ইশরাত জাহান ফারিহা এবং আনিসা আক্তার।

ক্যাম্পেইনে যুব পানি কমিটির সদস্যরা তাদের অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে ধারণা প্রদান করেন। তারা কীভাবে এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের স্থিতিস্থাপকতা তৈরিকরণের কাজ করতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা, আলোচনা সভা এবং নদী রক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালিত হবে। এতে বিশেষজ্ঞদের পাশাপাশি স্থানীয় পরিবেশবিদ ও উন্নয়নকর্মীরাও অংশগ্রহণ করবেন।

আয়োজক সংগঠন উত্তরণ-এর দীলিপ কুমার সানা জানান, এই এলাকার নদী রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে তরুণদের সম্পৃক্ততা জরুরি। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তাদের সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম নদী অববাহিকা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন বেড়ে চলেছে। এখনই নদী বাঁচাতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে টেকসই নদী ব্যবস্থাপনার কার্যকর পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে বলে আমরা আশা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!