বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১১ মার্চ ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদাবাজ ও লুটপাটকারীদের বিএনপিতে ঠাঁই নেই: সাবেক এমপি হাবিব

এস এম নাহিদ হাসান: দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, লুটপাটকারী ও দখলবাজদের বিএনপিতে কোনো ঠাই নেই উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সে যে পদের বা যার লোক হোক না কেন তাদের ক্ষমা করা হবে না। আমার লোক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১১ মার্চ) সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইসলামকাটি ইউনিয়ন বিএনপির আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনা কোথাও কথা বলতে দেয়নি। কোনো ইসলামী সভা করতে দেয়নি। ৫ আগস্ট ছাত্র জনতার রোষানলে পড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা অন্যায়ভাবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ জাতীয় নেতাদের মিথ্যা মামলায় পাতানো রায়ে সাজা দিয়েছিল। আমাকেও মিথ্যা মামলায় ৭০ বছর সাজা দিয়েছিল। আমার সাথে জেলে থাকা ৫০ জনের মধ্যে ৪ জন হাজতেই মারা গিয়েছে। শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছর দেশে খুন গুমের রাজত্ব কায়েম করেছিল। এখন আর খুন গুমের কোনো সুযোগ নেই।

হাবিব বলেন, দেশে বর্তমান সরকার সংস্কার করছেন। আমরাও সংস্কার চাই, তবে নূন্যতম সংস্কার করে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি খান আব্দুর রাজ্জাক, গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705