বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ মার্চ ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিকিৎসক প্রকাশ্যে জানালেন, ধূমপান করতে চাচ্ছেন তামিম

ডেস্ক রিপোর্ট: কেপিজে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তামিম ইকবাল এখন আছেন এভারকেয়ার হাসপাতালে। হার্ট অ্যাটাকের ধকল কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে তামিম এখন তাঁর পুরোনো অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেননি। আজ চিকিৎসক জানিয়েছেন, ধূমপানের অনুমতি চাইছেন তিনি। তবে বাংলাদেশের তারকা ক্রিকেটারের স্বাস্থ্যের ক্ষতির কথা চিন্তা করে কিছুতেই ধূমপানের অনুমতি দেননি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকেরা।

আগের চেয়ে ভালো হলেও তামিমের ঝুঁকিটা এখনো রয়েই গেছে বলে মনে করছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার। হাসপাতালে আজ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘তাঁর রিস্ক ফ্যাক্টরগুলোয় ঝুঁকি থাকবে। তামিম ধূমপায়ী। তাঁকে ধূমপান ছাড়তে হবে। ধূমপান হঠাৎ করে ছাড়তে পারবে না। সে বলছিল ভেপের কথা। আমি বলেছি, ভেপও নিতে পারবে না। ভেপে ক্যানসারের ঝুঁকি থাকে। তারপর সে বুঝল। তামিম সিগারেট খেতে চাচ্ছে। আমরা সিগারেট খাওয়ার অনুমতি দিচ্ছি না।’ তবে প্রকাশ্যে একজন রোগীর ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ্যে আনায় চিকিৎসকেরা যথেষ্ট সমালোচিতও হচ্ছেন।

একটু এদিক-ওদিক হলেই তামিম ইকবাল চলে যেতেন না ফেরার দেশে। তামিম যখন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন, সেই মুহূর্তে আকরাম খানও ছিলেন ভীষণ দুশ্চিন্তায়। সেই উৎকণ্ঠার মুহূর্তে চাচা আকরাম খানকে জানানো হয়েছিল, তামিম আর নেই! আতঙ্ক, দুশ্চিন্তা আর অপেক্ষার এক দীর্ঘ সময় পার করেছেন আকরাম খান ও তাঁদের পুরো পরিবার। সোমবার বিকেলে মোহামেডান-শাইনপুকুর ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। দ্রুতই তাঁকে সাভারের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। গতকাল আকরাম বলেছেন, ‘তামিমের অসুস্থতার খবর শুনে যে ভয় পেয়েছিলাম, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সত্যি কথা বলতে, যখন আমি খবরটা পেয়েছিলাম, ভীষণ দুঃসংবাদ ছিল। আমাকে বলা হয়েছিল, তামিম আর নেই।’

শঙ্কা কেটেছে, তবে তামিমের পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরতে এখনো সময় লাগবে। তাঁর চাচা আকরাম বলেছেন তামিমকে দেশের বাইরে নেওয়ার চিন্তা আছে তাঁদের, ‘আগামী দু-তিন দিন যদি অবস্থা স্থিতিশীল থাকে, তাহলে তাকে বাসায় নেওয়া হবে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনাও আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১০

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১১

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১২

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৩

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৪

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৫

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

১৬

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

১৭

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

১৮

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

১৯

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

২০
error: Content is protected !!