বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে প্রথমার্ধে ৩ গোল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেই রুপে দেখা যায়নি সাবিনাদের। গত দুই দিন খেলোয়াড়-কোচ দ্বন্দ্ব প্রকাশ্যে আসলেও আজ ভারতের বিপক্ষে দুর্দান্ত রুপে বাংলাদেশ। ম্যাচের ২৮ মিনিটের মধ্যে দুই গোলের লিড নেয় সাবিনারা। শেষদিকে বাংলাদেশ ফের ব্যবধান বাড়ানোর পর একটি গোল শোধ করেছে ভারতীয় মেয়েরা।

১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিক মতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদা খন্দকারের কাছে। ভারতীয় ডিফেন্ডাররা ব্লক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে বল গোল লাইন অতিক্রম করে। বাংলাদেশ গোল উৎসবে মাতে।

গোলের পর বাংলাদেশ আরো সুন্দর ফুটবল খেলে। বেশ কয়েকটি আক্রমণ করে। ২৮ মিনিটে ভারতের ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি ভারতীয় ডিফেন্ডার। তার সাথে থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরার গায়ে লেগে বল জালে জড়ায়।

ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৫-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে। পরের ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান ড্র হওয়ায় ভারত সবার আগে সেমিতে উঠে। বাংলাদেশকে সেমিতে খেলতে হলে ড্র প্রয়োজন ছিল। ইতোমধ্যে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে। ৩ গোলের বেশি ব্যবধানে জিতলে বাংলাদেশ ভারতকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

৪২ মিনিটে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র বল দেওয়া-নেওয়ার মধ্যে বক্সের ওপর বল পান তহুরা খাতুন। জোরালো শটে গোল করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। পরের মিনিটেই অবশ্য ভারত এক গোল পরিশোধ করে। ভারতের আক্রমণে বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা গ্রিপ করতে পারেননি। গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে হেড দিয়ে জালে পাঠান ভারতীয় অধিনায়ক বালা দেবী। বিরতির আগে বাংলাদেশ ৩-১ গোলে এগিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১০

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১১

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৩

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৪

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১৬

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১৭

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১৮

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৯

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

২০