বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৮ জুন ২০২৩, ১২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁধ ভেঙে পানিতে ভেসে গেছেন রুশ সেনারা!

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের খেরসন অঞ্চলের একটি জলাধারের বাঁধ ধ্বংসে সৃশ্ট বন্যার পানিতে অনেক রুশ সেনা ভেসে গেছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। খবর সিএনএনের।

তিনি বলছেন, শুধু ভেসেই যায়নি; বাঁধ ধ্বংসের পর বিশৃঙ্খলায় অনেক রুশ সেনা হতাহত হয়েছেন। ড্রোনের মাধ্যমে রুশ সেনাদের পানিতে ভেসে যাওয়ার দৃশ্য দেখেছেন তিনি।

মঙ্গলবার (০৬ জুন) দানিপ্রো নদীর কূল ঘেঁষে তৈরি করা বাঁধটি ধ্বংসের পর আশপাশের এলাকাগুলো প্লাবিত হয়।

বাঁধটি খেরসনের নোভা কাখোভকা শহরে অবস্থিত। বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে কাখোভকা।

ইউক্রেনের সামরিক বাহিনীর ক্যাপ্টেন আন্দ্রেই পিদলিসনি দাবি করে বলেন, ড্রোন ক্যামেরায় দেখা যাচ্ছিল, বাঁধটি ধ্বংস হওয়ার পর দানিপ্রো নদীর এক পাশের পানি অপর পাশে অবস্থান নেওয়া রুশ সেনাদের ভেসে নিয়ে গেল। সেখানে তাদের কেউ বাঁচতে পারেননি। তাদের সব রেজিমেন্ট পানির নিচে তলিয়ে যায়। ঘটনাস্থলে থাকা ইউক্রেনের সেনারাদের সামনেই বিষয়টি ঘটে।

ইউক্রেন সেনাদের পাল্টা আক্রমণ প্রতিহত করতে রাশিয়া ইচ্ছেকৃতভাবে বাঁধটি ধ্বংস করেছে বলে দাবি ওই ক্যাপ্টেনের।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাত ৩টার দিকে রুশ সেনা নিপ্রো নদীর বাঁ পাশে পানির উচ্চতা বাড়াতে কাখোভগা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেয়। তাদের লক্ষ্য ছিল ভবিষ্যতে যেন ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ না চালাতে পারে সেটি নিশ্চিত করা। ’

এদিকে রাশিয়া বলছে, পাল্টা হামলার ব্যর্থতা আড়াল করতে ইউক্রেন নাশকতা চালিয়ে বাঁধটি ধ্বংস করেছে।

উল্লেখ্য, নোভা কাখোভকা অঞ্চলের এই বাঁধটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। এটি কৃষক ও বাসিন্দাদের পাশাপাশি জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পানি সরবরাহ করত। এটি রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার দক্ষিণে পানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ চ্যানেলও।
অবশ্য বাঁধ ধ্বংস হওয়ার আগেই হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে ইউক্রেন প্রশাসন।
এ বাঁধ ভেঙে গেলে অন্তত ৮০টি শহর ও গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি

এসএসসি-সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

ওয়েস্ট ইন্ডিজের দুঃসংবাদে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ ‘নিশ্চিত’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে কেন ত্রিবেদী?

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

১০

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

১১

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

১২

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

১৩

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১৪

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১৫

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১৬

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৭

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৮

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

১৯

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

২০
error: Content is protected !!