বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৪ জুন ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়েছে।

রোববার এ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।

সকাল ১০টায় শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকাল ৪টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, শেখ শাফী আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ. হ. ম তারেক উদ্দীন ও আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেএম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্ প্রমুখ।

সভায় জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবুসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সন্ধ্যা ৬টায় উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে করে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে মিলিত হয়।

রাতে মঞ্চস্থ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা-জেনারেল আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

চামিকা-নুরুলের ঝড়ে গল গ্যালান্টসের বড় জয়

ঢাকার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার মধুমিতা

চীনা বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা আজ, লাখো কর্মসংস্থানের হাতছানি

১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

হৃদয়ের ঝড়ো ইনিংস, সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাফনা কিংসের বড় জয়

যুক্তরাষ্ট্রের পর হামলা বন্ধের ঘোষণ ইরানের

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

১০

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

১১

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

১২

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

১৪

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৫

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

১৭

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

১৮

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

১৯

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

২০
error: Content is protected !!