শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালীগঞ্জের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার মোঃ জাহাঙ্গীর আলম কালিগঞ্জের ব্রজপাটলী গ্রামের আনসার গাজীর ছেলে।

র‌্যাব জানায়, জাহাঙ্গীর আলম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ২০১৩ সালের আগস্ট মাসে জাহাঙ্গীর আলমকে ১০২২ বোতল ফেনসিডিলসহ নড়াইল জেলা ডিবি পুলিশ গ্রেফতার করে এবং তার নামে নড়াইল জেলার সদর থানায় মামলা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় মাদক ব্যবসা করতে থাকেন। আদালত উক্ত মামলায় জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন সাজাসহ অর্থদন্ড প্রদান করেন। পরে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতসহ দেশে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন নলতা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবি

‘কৃশ ফোর’ নিয়ে বড় ইঙ্গিত হৃতিকের

‘কৃশ ফোর’ নিয়ে বড় ইঙ্গিত হৃতিকের

তালায় ভরদুপুরে ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে চুরি!

দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাতক্ষীরায় নারীদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন

‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো

‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো

উদ্বেগের কারণ হচ্ছে নিপাহ ভাইরাস, ‘অনিরাপদ’ খেজুরের রসে বাড়ছে ঝুঁকি

উদ্বেগের কারণ হচ্ছে নিপাহ ভাইরাস, ‘অনিরাপদ’ খেজুরের রসে বাড়ছে ঝুঁকি

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

সাতক্ষীরায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে মতবিনিময়

নির্বাচনকালীন সরকার নিয়ে বড় ২ দলের অনড় অবস্থান বিপজ্জনক: সিইসি