বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ জুন ২০২৩, ১১:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কঙ্গোতে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ৪৫ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের শিবিরে এ হামলা চালানো হয়।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত এই হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, কো-অপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো বা কোডেকো নামের একটি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা এই হামলা চালিয়েছে।

হামলার স্থানটি জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটি বুলে থেকে ৫ কিলোমিটার (৩ মাইল) দূরে অবস্থিত।

কোডেকো দাবি করেছে যে, তারা লেন্দু সম্প্রদায়কে অন্য জাতিগোষ্ঠী ও কঙ্গোর সেনাবাহিনীর কাছ থেকে রক্ষা করবে।

হামলার পর এক বিবৃতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। সংস্থাটি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের একটি গুরুতর লঙ্ঘন। শান্তিরক্ষা মিশন মনে করতে চায় যে, বেসামরিক জনগণের ওপর এমন ইচ্ছাকৃত হামলা যুদ্ধাপরাধের সমান।

একজন প্রত্যক্ষদর্শী মাকি লোম্বে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তিনি মাটিতে ‘৪০টিরও বেশি মৃতদেহ’ পড়ে থাকতে দেখেছেন।

তিনি বলেন, রাতে পালিয়ে গিয়ে তিনি বেঁচে যান।

সুশীল সমাজের প্রতিনিধি ডিজায়ার মালোদ্রা এএফপিকে বলেন, তারা গুলি চালাতে শুরু করে। অনেক মানুষকে তাদের বাড়িতে পুড়িয়ে হত্যা করা হয়। অন্যদের ছুরি দিয়ে হত্যা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০