বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ জুন ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় সড়ক দুর্ঘটনায় মদ্যপ যুবকের মৃত্যু

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় কৌশিক বিশ্বাস সনেট (৩০) নামে এক মদ্যপ যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত কৌশিক সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে এবং সাতক্ষীরার খান মার্কেটের একটি জুয়েলার্সে কারিগর হিসেবে করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কৌশিকসহ তার আরও পাঁচ বন্ধু তিনটি মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলের সামনেই একটি পিকআপ (ঢাকা মেট্রো ড- ১১৭০৯৭) শ্যামনগর থেকে গৃহস্থলীর মালামাল নিয়ে খুলনায় যাচ্ছিল। সখিপুর মহিলা কলেজের সামনে পৌঁছানোর পর কৌশিক বিশ্বাস ও তার বন্ধুদের মোটরসাইকেলগুলো পিকআপটিকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনভ্যানকে সাইড দিতে গিয়ে কৌশিক বিশ্বাসকে বহনকারী মোটরসাইকেলটি কাত হয়ে পিকআপের নিচে পড়ে যায়। এসময় পিকআপের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক বিশ্বাসের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় দেবহাটা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, দুর্ঘটনার সময় কৌশিক বিশ্বাস ও তার বন্ধুরা মদ্যপ অবস্থায় ছিলেন। কৌশিককে হাসপাতালে নেয়ার সময় সবার মুখ থেকেই মদের গন্ধ বের হচ্ছিল। একপর্যায়ে দেবহাটা থানা পুলিশের সদস্যরা হাসপাতালে পৌঁছালে কৌশিকের মরদেহ হাসপাতালে রেখেই সঁটকে পড়ে তার সাথে থাকা মদ্যপ বন্ধুরা।
দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার ঘটনা‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!