বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ মে ২০২৩, ৫:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসার চালাতে হিমশিম খাচ্ছে খেটে খাওয়া মানুষ

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: দুই সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরার বাজারে পেঁয়াজের দাম ৪৫ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হয়েছে। সেই সাথে আদার দাম ১৪০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকায় দাড়িয়েছে।

এভাবে নিত্যপণ্যের মূল্য হু হু করে বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। চাকুরীজীবী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ কেউই নেই স্বস্তিতে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন খেটে-খাওয়া মানুষগুলো।

তারা বলছেন, প্রতিটি জিনিসের দাম যে ভাবে বেড়েছে তাতে করে পরিবারের সদস্যদের জন্য তিন বেলা পরিমান মতো খাবার জোটানো কষ্টকর হয়ে পড়েছে। ওষুধ থেকে শুরু করে লবণ পর্যন্ত- এমন কোনো পণ্য নেই যার দাম মাত্র কয়েক দিনের ব্যবধানে দুই তিন গুণ বাড়েনি।

শুক্রবার (২৬ মে) সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে গেলে ক্রেতারা এমনই জানান।

বাজার ঘুরে দেখা গেছে, রসুন ১১০ টাকা থেকে ১৫০ টাকা ও কাঁচা মরিচ ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

তবে, এতে যে বিক্রেতারা স্বস্তিতে আছে তা নয়, বেঁচা কেনা কমে যাওয়ায় তারাও রয়েছেন অস্বস্তিতে। ক্রেতা সাধারণকে বোঝানো কষ্টকর হয়ে পড়ছে তাদের জন্য।

সুলতানপুর বড় বাজারে নিত্য পণ্য কিনতে আসা আমেনা বেগম বলেন, বাজারে সবকিছুরই দাম বেশি। বাধ্য হয়ে টেম্পার নষ্ট হয়ে যাওয়া পচা পেঁয়াজ কিনতে হচ্ছে। তাও ৭০ টাকা কেজি। উপায় নেই। বাজার যেন পাগলা ঘোড়া। হু হু করে বাড়ছে।

বাজার করতে আসা খলিল শেখ বলেন, পেঁয়াজ রসুন আদার দাম অনেক বেড়ে গেছে। সবকিছুর দাম এতো বেশি যে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমাদের যে ইনকাম, তা দিয়ে মাসের ১০ দিনের বাজারও হয় না।

খলিল শেখের পাশে দাড়ানো এনামুল নামে একজন চেচিয়ে বলেন, আমরা গরিব মানুষ। কোনো কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না। আজকে যে জিনিসের দাম ১০ টাকা, কাল তার দাম ৩০ টাকা। এমন করে দাম বাড়লে মানুষ বাঁচবে কী করে?

মনিরুল ইসলাম (ছদ্মনাম) নামের এক সরকারি চাকুরীজীবী বলেন, বেতনের টাকায় মাস শেষে বাড়ি ভাড়া, সন্তানদের লেখাপড়ার খরচ দেওয়ার পর যা থাকে তাতে মাসের বাজার হচ্ছে না। মানসিক প্রেসারে দিন যাচ্ছে। কোনো উপায় পাচ্ছি নে।

সুলতানপুর বড় বাজারের মােল্লা ভাণ্ডারের মালিক আজিজুর রহমান বলেন, আগের তুলনায় এখন পেঁয়াজ, রসুন, আদা সবকিছুরই দাম বেশি। কারণ আমরা এসবের সরবরাহ ঠিকমত পাচ্ছি না। যা পাচ্ছি তা অধিক দামে কিনতে হচ্ছে। মানুষকেও বোঝাতে পারছি না। প্রতিদিনই দাম বাড়ছে।

তিনি আরও বলেন, ভারত থেকে পেঁয়াজ না আসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এলসি ছাড়লে দাম আবার কমে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০