বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ জুন ২০২৩, ৮:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ৫ ইউনিয়নের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বিলাল হোসেন: শ্যামনগরে ৫ ইউনিয়নের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় আয়োজিত ২ দিনব্যাপী এই প্রশিক্ষণ সোমবার (১৯ জুন) শেষ হয়।

লিডার্স এর প্রধান কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে শ্যামনগর উপজেলার গাবুরা, মুন্সিগঞ্জ, কাশিমাড়ী, ঈশ^রীপুর ও কয়রার দক্ষিণ বেদকাশীর কৃষি বিষয়ক স্থায়ী কমিটির ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা। সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হুদা, উপসহকারী কৃষি
অফিসার জামাল হোসেন এবং নলেজ অ্যান্ড রিসার্স ম্যানেজার কৌশিক রায়।

আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, মনিটরিং অফিসার মনিরুজ্জামান মনি ও
লিডার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন ধারণা ও প্রযুক্তিসমূহ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব, ইউনিয়নে উপকারভোগীদের সাথে লিডার্সের কৃষি বিষয়ক কার্যক্রম, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং অন্যান্য অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ বিষয়ক স্থায়ী কমিটির কার্যাবলী, কমিটির সহায়তার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ ও গুরুত্ব অনুযায়ী ক্রমবিন্যাস, কৃষি বিষয়ক বিভিন্ন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে লিংকেজ স্থাপন ও সমন্বয় সাধন, লবণসহনশীল ধান ও সবজির জাত সম্পর্কে ধারণা প্রদান ও চাষের গুরুত্ব, জৈব বালাইনাশক ও জৈব সারের গুরুত্ব, কৃষিতে সাধারণ রোগ-বালাই সম্পর্কে ধারণা প্রদান, আগাছা দমনের প্রয়োজনীয়তা এবং জলবায়ু অভিযোজিত কৃষিকে শক্তিশালী করার জন্য পরিকল্পনা প্রণয়ন করা হয়।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় লবণাক্ততার অনুপ্রবেশ, অনিয়মিত বৃষ্টিপাত, অতি বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং সেচের জন্য পানির অভাবে কৃষি উৎপাদন হুমকির সম্মুখীন হচ্ছে। ফলে কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০