সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

‘গোপন কথা’ ফাঁস করায় খুশির নামে ১০০ কোটির মানহানি মামলা!

প্রতিবেদক
shimulsheikh862@gmail.com
জানুয়ারি ১২, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ
‘গোপন কথা’ ফাঁস করায় খুশির নামে ১০০ কোটির মানহানি মামলা!

বিনোদন ডেস্ক: আইনি বিপাকে পড়লেন অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা খুশি মুখার্জি। ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে বিতর্কিত মন্তব্য করায় মূলত এই ঝামেলার জড়ালেন অভিনেত্রী।

তার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, সূর্যকুমার যাদবের শৈশবের শহর উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এই মামলা দায়ের করা হয়েছে।
মামলায় শুধু আর্থিক ক্ষতিপূরণই নয়, অভিনেত্রীকে দ্রুত গ্রেপ্তার করার দাবিও তোলা হয়েছে।

ফয়জান আনসারি নামে এক ব্যক্তি আদালতে অভিযোগ দায়ের করে দাবি করেছেন, খুশি ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে সূর্যকুমার যাদবের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

গত কয়েকদিন ধরেই সেই ক্রিকেটারের ‘গোপন কথা’ ফাঁস করছিলেন খুশি। সামাজিকমাধ্যম ও বিভিন্ন সাক্ষাৎকারে খুশি দাবি করছিলেন, সূর্যকুমার যাদব নাকি তাকে গভীর রাতে মেসেজ পাঠাতেন।
তাদের মধ্যে কোনও সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কি না, সে নিয়েও একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। এসব বক্তব্য ঘিরেই ক্রিকেটমহল ও নেটদুনিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়।

তবে এই মামলা নিয়ে এখনও পর্যন্ত সূর্যকুমার যাদব বা খুশি কেউই প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি। এর মধ্যেই রোববার সকালে নতুন করে চাঞ্চল্য ছড়ায় খুশির একটি ফেসবুক ভিডিও।
যেখানে তিনি দাবি করেন, “ওরা খুব শক্তিশালী। আমাকে বাঁচতে দেবে না।”

খুশির অভিযোগ, তার ওপর কালোজাদু করা হচ্ছে। শরীরে অজানা আঁচড়ের দাগ পড়ছে, মাঝরাতে অচেনা নম্বর থেকে ফোন আসছে এবং দরজায় জোরে জোরে আঘাত করা হচ্ছে। এই সব ঘটনার জেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিজের প্রাণ সংশয়ের আশঙ্কাও প্রকাশ করেছেন।

এখন দেখার পালা, এই মামলার আইনি পরিণতি কোন দিকে মোড় নেয় এবং অভিযুক্ত অভিনেত্রী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী অবস্থান নেন।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত