বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জানুয়ারি ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শতভাগ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে: কালিগঞ্জে আফরোজা আখতার

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার সোহাল হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফরোজা আখতার।

সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ। ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান।

তিনি বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে প্রশাসন, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, জামায়াত মনোনীত প্রার্থী রবিউল বাসার এবং জনতা পার্টির প্রার্থী রুবেল হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মারুফ হাসান।

আরও বক্তব্য রাখেন বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, ইমাম সমিতির সভাপতি আব্দুল গফুর, ইসলামী আন্দোলনের মাওলানা আকরাম হোসেন, মুকুন্দপুর ইকরা তালিমুল বটতলা মাদ্রাসার শিক্ষক মাও. জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এবং আনসার-ভিডিপি কমান্ডার সুশান্ত প্রমুখ।

সভায় বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে দায়িত্ব পালন করা কিছু প্রিজাইডিং অফিসারকে বাদ দিয়ে নতুন করে নিরপেক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া প্রয়োজন।

জবাবে প্রধান অতিথিসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বাস দেন, সকল অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, একই দিন সকাল ১০টায় জেলা প্রশাসক আফরোজা আখতার প্রিজাইডিং অফিসারদের নিয়ে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!