বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো যেকোনো অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার স্পষ্ট আইনি ক্ষমতা পেল পুলিশ বাহিনীর বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নতুন আইন পাস হওয়ায় দায়িত্ব ও পরিধি বৃদ্ধির পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে বিশেষায়িত ‘সাইবার টিম’।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার এপিবিএন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি)। অনুষ্ঠানে গত আগস্ট মাসে দেশজুড়ে পরিচালিত এপিবিএনের অপরাধবিরোধী অভিযান ও সাফল্যও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল, ২০২৬’ পাস হয়। এর মাধ্যমে ১৯৭৯ সালের পুরোনো অধ্যাদেশটি রহিত করে একটি আধুনিক বাংলায় তৈরি আইনি কাঠামো বাস্তবায়ন করা হয়েছে, যেখানে র‍্যাব সংক্রান্ত পূর্বের বিধানটি বাদ দেওয়া হয়েছে।

নতুন আইনি কাঠামোর ফলে রোহিঙ্গা ক্যাম্প, দেশের বিভিন্ন বিমানবন্দর, পার্বত্য অঞ্চল ও প্রধানমন্ত্রীর বাসভবনের সুরক্ষায় নিয়োজিত এই বাহিনীর কার্যক্রম এখন আরও সুসংগঠিত হলো। ডিআইজি জানান, এখন থেকে বিমানবন্দরসহ এপিবিএনের আওতাধীন যেকোনো এলাকায় অপরাধ সংগঠিত হলে ব্যাটালিয়ন নিজেরাই তা পূর্ণাঙ্গ তদন্ত করার এখতিয়ার রাখবে।

এক প্রশ্নের জবাবে এপিবিএনের ডিআইজি বলেন, দিন দিন সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ায় নতুন আইনের আলোকে বিশেষায়িত সাইবার টিম গঠন করবে এপিবিএন। এর পাশাপাশি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে কাজ করার স্পষ্ট আইনি অধিকারও দেওয়া হয়েছে এই বাহিনীকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১০

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

১১

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

১২

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

১৩

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

১৪

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১৫

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১৬

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১৭

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১৮

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৯

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

২০
error: Content is protected !!