বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আর রানার আপ হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিক জুবায়েদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেস্বর) সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে এই বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দল, রানারআপ দল ও শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথিবন্দ ।

সুহৃদ সমাবেশের আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক উৎসবে অংশ নেয়, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর ডিবি গালর্স স্কুল, আলিপুর মাধ্যমিক বিদ্যালয়, তুজলপুর মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়।

উৎসবে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি আব্দুস সামাদ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু ।

বিচারকের দায়িত্ব পালন করেন খানবাহাদুর আহসান উল্লাহ কলেজের সাবেক অধ্যাপক পবিত্র মেহন সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ওলিউর রহমান ও কুমিরা মহিলা কলেজের অধ্যাপক মহিউদ্দীন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বাসুদেব বসু বলেন, এআই মানুষের প্রতিপক্ষ হয়েছে কিনা সেটা ভাবার বিষয়। প্রতিটা জিনিসের ভালমন্দ আছে। কোনটা ভাল দিক, কোনটা খারাপ দিক সেটা ব্যবহার করার উপর নির্ভর করে।

বিচারকরা বলেন, বিভিন্ন কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রম কমে গেছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা একই বিষয়ে পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপনের সক্ষমতা অর্জন করে। এতে তাদের চিন্তাশক্তি ও মেধার বিকাশ ঘটে । তারা আরও বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভিন্নমতকে যুক্তির মাধ্যমে গ্রহণ ও বিশ্লেষণ করার সক্ষমতা তৈরি করে। এ ধরনের আয়োজনের জন্য সমকালকে ধন্যবাদ জানান তারা।

এসময় আরো বক্তব্য রাখেন, দেশটিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, চ্যানেল টুয়েন্টি ফোরের আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মোমিন, আজকালের খবরের সাতক্ষীরা প্রতিনিধি এস এম তৌহিদুজ্জামান, ভোরের আকাশের আমিনুর রহমান প্রমুখ।

প্রতিযােগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন, সমকালের সাতক্ষীরা প্রতিনিধি কিশোর কুমার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!