সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ইসাখিলের ঝলমলে ইনিংসে ঢাকাকে উড়িয়ে দিল নোয়াখালী

প্রতিবেদক
shimulsheikh862@gmail.com
জানুয়ারি ১২, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ণ
ইসাখিলের ঝলমলে ইনিংসে ঢাকাকে উড়িয়ে দিল নোয়াখালী

স্পোর্টস ডেস্ক : পরাজয়ের দীর্ঘ খরা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। টানা ছয় ম্যাচে হারের পর প্রথম জয়ের স্বাদ পাওয়া নবাগত দলটি এবার সেই ছন্দ ধরে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। সিলেটে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালীর জয় ব্যবধান ৪১ রান।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালস ১৪৩ রানের মধ্যেই অলআউট হয়ে যায়।

নোয়াখালীর ইনিংসের শুরুটাই ছিল আক্রমণাত্মক। সৌম্য সরকার ও হাসান ইসাখিলের ওপেনিং জুটি ঢাকার বোলারদের শুরু থেকেই চাপে ফেলে। দুজনে মিলে প্রথম উইকেটেই যোগ করেন ১০১ রান।
সৌম্য সরকার ২৫ বলে ৪৮ রান করে বিদায় নিলেও ইনিংসের গতি ধরে রাখেন ইসাখিল।

মাঝের ওভারে দ্রুত কয়েকটি উইকেট হারালেও বড় ধস নামতে দেননি ইসাখিল। সাহাদাত হোসেন দীপু (৩) ও হাবিবুর রহমান সোহান (৪) দ্রুত ফিরলেও মোহাম্মদ নবীকে নিয়ে ৫৩ রানের কার্যকর জুটি গড়ে দলের স্কোর এগিয়ে নেন তিনি। নবী ১৩ বলে ১৭ রান করে আউট হন।
অধিনায়ক হায়দার আলী কোনো রান না করেই ফিরলে কিছুটা চাপ তৈরি হলেও তা সামাল দেন ইসাখিল।

সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়েই থামতে হয় হাসান ইসাখিলকে। ৬০ বল খেলে ৯২ রানের অসাধারণ ইনিংসে সাতটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। শেষদিকে জাকের আলী ৮ রান করেন। হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানা অপরাজিত থাকেন যথাক্রমে ০ ও ৪ রানে।

ঢাকার হয়ে বল হাতে দুটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।

১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় কোনো জুটিই বড় হতে পারেনি। মাত্র তিনজন ব্যাটার বিশের ঘর পার করতে সক্ষম হন।

ঢাকার পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৩৩ রান, আর শামীম হোসেন পাটোয়ারী করেন ২৯। বাকিদের ব্যর্থতায় নির্ধারিত ওভারের আগেই গুটিয়ে যায় ঢাকার ইনিংস।

নোয়াখালীর বোলিং আক্রমণে ছিলেন দারুণ ভারসাম্য। চারজন বোলারই দুটি করে উইকেট তুলে নিয়ে ঢাকার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।

এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল নোয়াখালী এক্সপ্রেস।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

শেখ কামাল যুব গেমসের বিচারকদের শপথ পাঠ করাবেন তৈয়েব হাসান

চট্টগ্রামে গুলিতে নিহত জামায়াতকর্মী, গুলিবিদ্ধ ১

চট্টগ্রামে গুলিতে নিহত জামায়াতকর্মী, গুলিবিদ্ধ ১

তালায় ভরদুপুরে ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে চুরি!

অপকর্ম করে কোনো দল পার পাবে না: ইসি সানাউল্লাহ

অপকর্ম করে কোনো দল পার পাবে না: ইসি সানাউল্লাহ

যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন ‘আগে হামলা’

যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন ‘আগে হামলা’

কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

ঢাবি সিনেট নির্বাচন: সাতক্ষীরায় গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্রার্থীদের মতবিনিময়

সুন্দরবনে বাঘ গণনার ক্যামেরা চুরি: কূল কিনারা পাচ্ছে না বনবিভাগ

কালিগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্ততি সভা

মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী