রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সর্দি-কাশি দূরে রাখবে এই ৩ ভেষজ চা

প্রতিবেদক
The Editors
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ

ফিচার ডেস্ক: ঋতু পরিবর্তনের এই সময়টাতে শুকনো কাশি খুব ভোগায়। বিশেষ করে হাঁপানি বা সিওপিডির রোগীদের এই সময়টাতে শুকনো কাশি, শ্বাসের সমস্যা অনেক বেড়ে যায়। কাশি শুরু হলে তা থামতেই চায় না। রাতভর কাশিতে কষ্ট পেতে হয়।

এ দিকে কাশির সিরাপ নিয়েও আতঙ্ক কম নয়। কাশির ওষুধ বেশি খাওয়া নাকি বিপজ্জনক। তা হলে উপায়?
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ভেষজ চায়ে আছে নানা রকম পুষ্টিগুণ যা শ্বাসনালিতে জমা মিউকাস বের করে দিতে পারে। শ্লেষ্মাজনিত সমস্যা থাকলে বা শ্বাসকষ্ট ভোগালেও, আরাম দিতে পারে ভেষজ চা।

কীভাবে বানিয়ে খাবেন, জেনে নেয়া যাক।
তেজপাতার চা

নাক বন্ধ, নাক দিয়ে অনবরত পান পড়া, শুকনো কাশি হতে থাকলে লবঙ্গ, আদা, গোলমরিচ, তেজপাতা ফুটিয়ে নিয়ে চায়ের মতো পান করুন। এতেও অনেক উপকার পাওয়া যায়। রাতভর যারা কাশিতে কষ্ট পাচ্ছেন, তারা দিনে তিন বার তেজপাতা ফুটিয়ে চা পান করতে পারেন।

আদা-গোলমরিচের চা

আদা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে যা শুকনো কাশি কমাতে পারে। ১ ইঞ্চি আদা কুচি, ৪-৫টি গোলমরিচ (থেঁতো করা), ১ চামচ গুড় এবং ২ কাপ পানি নিতে হবে। পানি ফুটিয়ে আদা ও গোলমরিচ দিন। পানি অর্ধেক হয়ে এলে গুড় মিশিয়ে নামিয়ে নিন। দিনে দু-বার খেলে কাশি, গলাব্যথা কমে যাবে।

এক চাপ পানিতে ১ ইঞ্চির মতো দারুচিনি ফুটিয়ে নিন। পানির রং বদলালে তাতে লবঙ্গ দিন। ভালো করে ফুটিয়ে নামিয়ে নিন। এবার এতে মধু মিশিয়ে পান করুন। দিনে দু-বার করে খেলে কাশি, শ্বাসের সমস্যা কমে যাবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

পাকিস্তান ক্ষমা চাওয়ার সাহস দেখালে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসবে: পররাষ্ট্র উপদেষ্টা

তালায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের জনসভায় জনস্রোত

আপত্তিকর ভিডিও ভাইরাল, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

শহীদ স. ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের কর্মসূচি

বন্ধন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলায় সদ্যোজাত শিশুর মৃ-ত্যু, ব্যবস্থা গ্রহণের দাবি

চায়ের দোকানে আড্ডায় মাতলেন আশরাফুজ্জামান আশু

একই উৎসবে মেহজাবীন, বুবলী ও মন্দিরা’র সিনেমা

বি.ডি.এফ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টুর্নামেন্টে তুফান স্পোর্টিং ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন

error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705