মেহেদী হাসান শিমুল: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার বি.ডি.এফ প্রেসক্লাবের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবু’র সভাপতিত্বে ডি.বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান, ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম দুলু, ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন, হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ও জিয়াউর রহমান জিয়া, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: আবুল হাসান, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শাহাজাহান সিরাজ, মুকুল সরদার প্রমুখ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সংগ্রামী এক নেত্রী। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মোজাম্মেল হক। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বি.ডি.এফ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল।

মন্তব্য করুন