বাংলাদেশ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একই উৎসবে মেহজাবীন, বুবলী ও মন্দিরা’র সিনেমা

বিনোদন ডেস্ক | বেশ কয়েক বছর ধরেই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ’ আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র শিক্ষক কেন্দ্র’ মিলনায়তনে প্রদর্শিত হয়ে আসছে ‘আমার ভাষার চলচ্চিত্র’। সাধারণত এই চলচ্চিত্র উৎসবে দর্শকপ্রিয় সিনেমাগুলোই প্রদর্শিত হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’ উৎসব। প্রতিদিন চারটি সিনেমা প্রদর্শিত হবে।

সেই ধারাবাহিকতায় এবারের উসবে সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী অভিনীত মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ সিনেমাটি প্রদর্শিত হবে উৎসবের চতুর্থ দিন অর্থাৎ আগামী ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। আবার গেলো বছরের শেষপ্রান্তে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত আলোচিত সিনেমা শঙ্খ দাস গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমাটি প্রদর্শিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি উৎসবের শেষদিনের শেষ সিনেমা হিসেবে। অর্থাৎ সেদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘প্রিয় মালতী’ প্রদর্শিত হবে।

এদিকে, নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী অভিনীত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিন রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

মেহজাবীন চৌধুরী বলেন, ‘প্রিয় মালতী’র জন্য দর্শকের কাছ থেকে অপরিসীম ভালোবাসা পেয়েছি। আমার ভাষার চলচ্চিত্র উৎসবে প্রিয় মালতী প্রদর্শিত হবে জেনে ভীষণ ভালোলাগছে।

উৎসবে ‘কাজল রেখা’ সিনেমাটি প্রদর্শিত হবে জেনে ভীষণ উচ্ছ্বসিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করা নায়িকা মন্দিরা চক্রবত্তী। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ উৎসবের দ্বিতীয় দিনের শেষ সিনেমা হিসেবে আমার অভিনীত কাজল রেখা সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নেওয়ার জন্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অভিনীত সিনেমাটি এসে উপভোগ করার জন্য।

চিত্রনায়িকা বুবলী বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। আমি আগে থেকেই অবগত যে এই বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ দীর্ঘ ৩৪ বছর যাবত এই উৎসবটি নিয়মিতভাবে করে আসছে। এবারের উৎসবে আমার অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি প্রদর্শিত হবে জেনে আমি সত্যিই আনন্দিত। দেয়ালের দেশ সিনেমাটি উৎসবে এসে উপভোগ করার জন্য দর্শককে বিশেষভাবে অনুরোধ করছি। আর এই উৎসবে আমার অভিনীত সিনেমাটি দেখার ইচ্ছে রয়েছে।

প্রতিদিন চলচ্চিত্র উৎসব শুরু হবে সকাল ১০ টায়। এরপর ধারাবাহিকভাবে শো চলবে দুপুর ১ টা, বিকেল ৩টা ৩০ ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। প্রথম দিন প্রদর্শিত হয়েছে ‘অরুনোদয়ের অগ্নিসাক্ষী’, ‘ভাত দে’, ‘লাইভ ফ্রম ঢাকা’ ও ‘পেয়ারার সুবাস’। আজ ১৬ ফেব্রুয়ারি ‘কিত্তনখোলা’, ‘স্বল্পদৈর্ঘ্য’ তিনটি চলচ্চিত্র, ‘রিকশা গার্ল’, ‘কাজলরেখা’ প্রদর্শিত হচ্ছে।

১৭ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে ‘সুবর্ণরেখা’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘তুফান’, ‘নকশী কাঁথার জমিন’। ১৮ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে ‘দেবদাস’, ‘বাতাসের ফেনা’, ‘ফাতিমা’ ও ‘দেয়ালের দেশ’। উৎসবের শেষদিন প্রদর্শিত হবে ‘দোস্ত দুশমন’, ‘আম্মাজান’, ‘বলী’ ও ‘প্রিয়মালতী’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল নোট পেলেই ৭ বছরের কারাদণ্ড, আসছে নতুন আইন

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, শাস্তি পাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীর

পাইকগাছায় টানা ৫ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

হারিয়ে যাচ্ছে পরিবেশের অকৃত্রিম বন্ধু কাক || মোঃ সাইফুল্লাহ

স্ক্রলিং থেকে লাখ টাকার বিজনেস: মিমের ভেতরের গল্প || মোস্তফা মাহফুজ

দেবহাটায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে সভা

সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় মতবিনিময়

১০

কালিগঞ্জে গাঁজাসহ ক্রেতা ও বিক্রেতা আটক

১১

ইসির গেজেট প্রকাশ, সন্ধ্যায় শপথ নিচ্ছেন সরোয়ার আলমগীর

১২

কালিগঞ্জের ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১৩

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

১৪

স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

১৫

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য

১৬

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

১৭

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

১৮

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

১৯

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

২০
error: Content is protected !!