বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১ অক্টোবর ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তান ক্ষমা চাওয়ার সাহস দেখালে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসবে: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ১৯৭১ সালের ঘটনায় পাকিস্তান ক্ষমা চাওয়ার সাহস দেখালে সম্পর্ক স্বাভাবিক ও সহজ হয়ে আসবে। আবার এ কারণেই সম্পর্ক আটকে রাখারও কোনো প্রয়োজন নেই।

মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পাকিস্তানের হাইকমিশনার সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন। তবে তারা ১৯৭১ সালের গণহত্যার জন্য এখনো ক্ষমা চায়নি এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫২ বছর যে বিষয় আছে, সেটা কাল সমাধান হবে বলে আমি মনে করি না। তবে যখন আমরা আলোচনার টেবিলে বসবো, তখন ইস্যুটি থাকতে হবে। পাকিস্তানের হাইকমিশনার যে বক্তব্য দিয়েছেন, এ ধরনের কাছাকাছি বক্তব্য তাদের নেতাদের কাছ থেকে আগেও এসেছে।

উপদেষ্টা বলেন, আমি মনে করি পাকিস্তান যদি এ সাহস টুকু দেখায় যে, এখানে ১৯৭১ সালে যে ঘটনা ঘটেছে, সেটা উদ্ধৃত করে বলে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী, এটা দোষের কিছু নেই। জাপান কিন্তু তাদের কৃতকর্মের জন্য গত ৭০ বছর ধরে মাফ চেয়ে আসছেন। পাকিস্তানও যদি এমন দেখাতে পারে তাহলে সম্পর্ক স্বাভাবিক ও সহজ হয়ে আসবে। আবার এ কারণেই যে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই। আমরা তো সম্পর্ক বজায় রেখেও আসছি। তবে স্বার্থ বজায় রেখেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে আমাদেরও স্বার্থ আছে, তাদেরও আছে। সব কিছুই দেখতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১০

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

১১

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১২

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১৩

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১৪

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৫

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৬

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

১৮

মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে?

১৯

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705