বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৯ জুন ২০২৩, ১১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোমরপু‌রে মরা গাছের ডাল পড়ে মেরুদ‌ণ্ডের হাড় ভাঙ‌লো ব্যবসায়ীর

মে‌হেদী হাসান শিমুল: সাতক্ষীরা-আশাশুনি সড়কে মরা গাছের ডাল ভে‌ঙে গা‌য়ে প‌ড়ে মোঃ ফারুক হোসেন না‌মে এক মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হ‌য়ে‌ছেন। এ‌তে তার মেরুদ‌ণ্ডের হাড় ভে‌ঙে গে‌ছে। হেড লাইট ভে‌ঙে ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে মোটরসাই‌কেল‌টি।

বৃহস্প‌তিবার (২৯ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা-আশাশু‌নি সড়‌কের কোমরপুর প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।

আহত ফারুক হো‌সেন সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউ‌নিয়‌নের মেল্লেকপাড়া গ্রামের আব্দুল খলিল হাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক হো‌সেন ব্রহ্মরাজপু‌রে ব্যবসা ক‌রেন। তার স্ত্রী আশাশু‌নি স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের সে‌বিকা। ঈ‌দের দিন সন্ধ্যায় তি‌নি আশাশু‌নি থে‌কে মোটরসাই‌কেল যোগে ব্রহ্মরাজপু‌রে নিজ বা‌ড়ি‌তে আস‌ছি‌লেন। প‌থিম‌ধ্যে
কোমরপুর প্রাইমা‌রি স্কু‌লের কা‌ছে পৌঁছা‌নো মাত্র সড়‌কের পা‌শ থে‌কে ম‌রে এক‌টি শিশু গাছের বড় ডাল ভেঙে মোটরসাই‌কেলসহ তার শরী‌রের উপর প‌ড়ে। এ‌তে মেরুদ‌ণ্ডের হাড় ভে‌ঙে তি‌নি মারাত্মক আহত ও অব‌চেতন হ‌য়ে প‌ড়েন। তার মোটরসাই‌কেল‌টিও ক্ষ‌তিগ্রস্ত হয়। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে রক্তাক্ত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

ফারুক হোসেনের চাচা ব্রহ্মরাজপুর বণিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এ‌দি‌কে, স্থানীয়রা জানান, সাতক্ষীরা-আশাশু‌নি সড়‌কের দু’পা‌শে শত শত শিশু গাছ দীর্ঘ‌দিন ধ‌রে মৃত অবস্থায় কঙ্কালসার হ‌য়ে আ‌ছে। এজন্য এ সড়‌কে জীব‌নের ঝুঁ‌কি নি‌য়ে চলাচল কর‌তে হয়। য‌া অপসার‌ণের জন্য স্থানীয়রা দীর্ঘ‌দিন দা‌বি জা‌নি‌য়ে আস‌ছে। কিন্তু কর্তৃপক্ষ মরা গাছ অপসার‌ণের উ‌দ্যোগ না নেওয়ায় ঘট‌ছে এমন দুর্ঘটনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০