
বিলাল হোসেন: শ্যামনগরে বেসরকারি সংস্থা সিসিডিবি উদ্যোগে কমিউনিটির ঝুঁকি মূল্যায়নের তথ্য বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের (বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প) আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ।
এতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫, ৬ ও ৯নং ওয়ার্ডের কমিউনিটি ঝুঁকি নিরূপণ এর ফলাফল উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।
ঝুঁকি নিরূপণের তথ্য উপাত্ত উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সিসিডিবি’র সুজন চন্দ্র বিশ্বাস, আবুল হাশেম মিয়া, সরস্বতী সরকার, তন্ময় ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন