বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দক্ষিণ শ্রীপুরে নৌকার বিশাল জনসভা

মেহেদী হাসান, মৌতলা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত সাতক্ষীরা-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলনের বিজয় নিশ্চিতের লক্ষ্যে কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে এবং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আজম লেলিন, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিস, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম সিরাজ ,জেলা আ’লীগের সদস্য মোজাহার হোসেন কান্টু, মথেরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, শ্যামনগর ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান জাফরুল্লাহ বাবু, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজি টোকন প্রমুখ।

বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হলে তাঁর মনোনীত প্রার্থীকে নৌকায় মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!