বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ জুলাই ২০২৩, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের উপহার কাঁচা মরিচ!

ডেস্ক রিপোর্ট: বিয়ের অনুষ্ঠানে বৌভাতে গিয়ে মানুষ কত কিছু উপহার দেন। উপহারের তালিকায় সাধারণত থাকে শোপিস, শাড়ি, অলংকার, নগদ টাকা কিংবা বই। তাইবলে কাঁচামরিচ ভাবতেই পারবে না কেউ। এমনই এক মজার কাণ্ড ঘটেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরস তৈরি হয়।

আজ রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে।

জানা গেছে, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌভাত অনুষ্ঠানে ১ কেজি কাঁচামরিচ উপহার দিয়েছেন তারই বন্ধুরা।

অভিনব উপহার নিয়ে আসা এস এম রায়হান আজকের পত্রিকাকে বলেন, দেশে যে হারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচামরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এ ছাড়া কাঁচামরিচ দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদ বটে।

এদিকে কাঁচামরিচ উপহারের বিষয়টিকে এলাকার সচেতন মহলে বেস সাড়া ফেলেছে। তারা মনে করছেন বিষয়টি প্রাসঙ্গিক ও ইঙ্গিতবহ হিসেবেই দেখছেন।

বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে আনা কাঁচামরিচবিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে আনা কাঁচামরিচ। ছবি: সংগৃহীত
এ বিষয়ে বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান বলেন, আমাদের আজকে অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছেন। তবে আফ্রিদের বন্ধুদের কাঁচামরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এই প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।

প্রসঙ্গত, গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলায় অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন বাজারে ৬০০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০