বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ জুলাই ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুদানে বিমান হামলায় নিহত ২২

আন্তজার্তিক ডেস্ক: সুদানে বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সুদানের সেনাবাহিনী ও বিদ্রোহী আধাসামরিক বাহিনীর সপ্তাহব্যাপী লড়াইয়ে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক হামলার মধ্যে এটি একটি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাজধানী খার্তুমের পার্শ্ববর্তী শহর ওমদুরমানের একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়।

এদিকে হামলার তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

এর আগে, গত মাসে খার্তুমে একটি বিমান হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়।

গত ১৫ এপ্রিল সেনাবাহিনীর সঙ্গে সংঘাত শুরুর পর সুদানের আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) রাজধানী খার্তুম, ওমদুরমান এবং বাহরির নিয়ন্ত্রণ নিয়েছে।

আরএসএফের দ্রুত আধিপত্য বিস্তারের পর থেকে এসব এলাকায় প্রতিনিয়ত বিমান ও কামান হামলা শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

আবাসিক এলাকায় হওয়া এই হামলা জন্যও সেনাবাহিনীকে দায়ী করেছে আরএসএফ। তারা বলছে হামলা ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এক বিবৃতিতে আরএসএফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘এই জঘন্য হামলা সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) দ্বারা সংগঠিত…যার কারণে ৩১ জনেরও বেশি প্রাণ এবং অসংখ্য বেসামরিক আহত হয়েছে। ’

যদিও সামরিক বাহিনীর কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!