বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ জানুয়ারি ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমার কোনো প্রেমিক নেই : ভাবনা

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আশনা হাবিব ভাবনা। বড় পর্দাতেও সরব উপস্থিতি রয়েছে তার। মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নাচেও বেশ পারদর্শী তিনি। শুধু তাই নয়, ভাবনা ছবিও আঁকেন দারুণ। বলা যায়, সকল গুণেই গুণান্বিত এই অভিনেত্রী।

শোবিজ অঙ্গনে দীর্ঘ সময়ের ক্যারিয়ার হলেও এখনও নিজের বিয়ে নিয়ে ভাবছেন না এই তারকা। যদিও ভাবনার সমসাময়িক সময়ের অনেক অভিনয়শিল্পী বিয়ে করে ফেলেছেন।

কয়েকবছর আগে এক নির্মাতার সঙ্গে নিজের প্রেমের খবর জানালেও বর্তমানে নাকি কারো সঙ্গে প্রেম করছেন না ভাবনা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তেমনটাই জানিয়েছেন তিনি।

কারো সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছে কি না এমন প্রশ্নে ভাবনা বলেন, ‘প্রেমের সময় কোথায়? আমার কোনো প্রেমিক নেই। কারণ, আমি সিনেমা নিয়ে খুব ব্যস্ত। নতুন বছরে দুইটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, মুক্তির অপেক্ষায় রয়েছে আরও চারটি সিনেমা। এখন থেকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকব।’

তাহলে বিয়ে কবে করছেন— এমন প্রশ্নে ভাবনার সহজ উত্তর, ‘ভাগ্যে যেদিন লেখা থাকবে, সেদিনেই বিয়ে হবে। বিয়ে তো করতেই হবে, তবে আপাতত নয়। পরিবার থেকেও বিয়ে নিয়ে কোনো চাপ নেই।’

উল্লেখ্য, ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ভয়ংকর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘চারুলতা’ নামে নতুন একটি সিনেমায়। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘পায়েল’ সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সরকারী অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’। এটি পরিচালনা করছেন ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০