বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৬ আগস্ট ২০২৩, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধুলিহরে হেরিং বোন বন্ড রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম, পানিতে যাচ্ছে ৭২ লক্ষ টাকা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়দল গ্রামের মেঘের মোড় হতে বাগডাংগা ওয়াপদা পর্যন্ত গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ প্রকল্পের আওতায় প্রায় ৭২ লক্ষ টাকা ব্যয়ে হেরিং বোন বন্ড রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

জানা গেছে, রাস্তার কাজে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ৩৪ হাজার ফুট বালু উত্তোলন করে ভরাট করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন পূর্বক মাত্র দেড় টাকা ফুট হিসাবে রাস্তা ভরাটের জন্য বিক্রি করেছেন বড়দল গ্রামের রইচউদ্দীনের সরদারের ছেলে মাসুদ সরদার।

মাটিয়াডাংগা গ্রামের আসমাতুল্লার অবৈধ ড্রেজার মেশিন দিয়ে এসব বালু উত্তোলন করা হচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এছাড়া ঠিকাদার ১নং ইটের পরিবর্তে নিম্নমানের ও পুরাতন গোটা (ভাঙ্গা) ইট দিয়ে তড়িঘড়ি করে দায়সারাভাবে রাস্তা নির্মাণের কাজ করেছন।

স্থানীয়রা রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ফুসে উঠলেও একটি বিশেষ মহলের হুমকিতে তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এসব কাজের তথ্য বিবরণীর সাইনবোর্ড দেওয়ার কথা থাকলেও ঠিকাদার আলতাফ হোসেন তা দেননি।

বিষয়টি জানতে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি পুরাতন সাতক্ষীরা এলাকার জনৈক যুবদল নেতা সুমন দাম্ভিকের সাথে এ প্রতিনিধিকে জানান, আমার বাড়ি পুরাতন সাতক্ষীরায়, আমি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অনুমতি নিয়েছি। আপনাদের রাস্তার খোঁজ নেওয়ার দরকার নেই।

এ ব্যাপারে ওই এলাকার মেম্বর এনামুল হক খোকন জানান, আমি এতো অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তা তৈরি করতে এর আগে দেখিনি। কোনো নিয়মনীতির বালাই নেই। এই ঠিকাদার একজন গাদ্দার। হেরিং বোন বন্ড রাস্তার নিচের ভাঁজে সব পুরাতন গোটা (ভাঙ্গা) ইট দেওয়া হচ্ছে। আমরা বাধা দিতে গেলে ঠিকাদারের ভাড়াটে মাস্তানরা হুমকি ধামকি দিচ্ছে।

সচেতন এলাকাবাসী অবিলম্বে সরেজমিনে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিপর্যয়ের অবসান চাই || তারিক ইসলাম

আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া

কয়রায় জৈব সার ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে প্রশিক্ষণ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া, ঘুরে দাঁড়ানোর আশায় শিল্প ও রপ্তানি খাত

বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশ ইন’ ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

১৫ অঞ্চলের নদীবন্দরে সংকেত

ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

১০

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

১১

মৌতুসামির কাছে আটকে গেল পর্তুগাল

১২

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

১৩

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

১৪

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

১৫

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১৬

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

১৭

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৮

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

১৯

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

২০