বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ আগস্ট ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ব্যবসায়ীকে মাদক মামলায় ফাঁসিয়ে জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: দেবহাটায় জমি জবরদখলে নিতে সুভাস চন্দ্র দাশ (৫০) নামের এক ব্যবসায়ীকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাঁখরা কোমরপুর বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বাজারের অন্তত দুই শতাধিক ব্যবসায়ী ও দোকান মালিক।

ভুক্তভোগী সুভাস দাশ দেবহাটার শাঁখরা কোমরপুরের মৃত কৃষ্ণপদ দাশের ছেলে। তিনি শাঁখরা বাজার কমিটির কোষাধ্যক্ষ ও শাঁখরা কোমরপুর রাধা-গোবিন্দ মন্দির কমিটির সভাপতি।

১৭ আগস্ট দুপুরে ওই ব্যবসায়ী ও তার পরিবারের অনুপস্থিতিতে শাঁখরা বাজারে তার তালাবদ্ধ এলপিজি গ্যাসের দোকানে এবং পার্শ্ববর্তী বাড়িতে আকর্ষিক হানা দিয়ে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে দেবহাটা মাদক মামলা দেন সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক রাসেল কবির।

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে ব্যবসায়ী সুভাস দাশকে মাদককান্ডে ফাঁসিয়েছেন উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, সুভাস দাশ ও তার দুই ভাই মিথুন দাশ এবং শেখর দাসের রেকর্ডীয় মালিকানাধীন সদর উপজেলার বৈচনা মৌজার হাল ৫৫০ খতিয়ানের ৫১৪ দাগের ৪২ শতক জমি দীর্ঘদিন জবরদখলের অপচেষ্টা করে আসছে শাঁখরা কোমরপুরের মৃত দুলাল সরকারের চার ছেলে লক্ষীকান্ত সরকার, শ্যামল সরকার, অমল সরকার ও কোমল সরকার। এনিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। কিছুদিন আগে জমি দখলে নিতে প্রতিপক্ষ জাল ওয়ারেশ কায়েম সনদ সৃষ্টি করলে তা স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আসে। বিষয়টি নিয়ে পারুলিয়া ইউনিয়ন পরিষদে শালিস বৈঠক হলে সেখানে জালিয়াতির জন্য অপমান-অপদস্তও হন তারা। পরে ব্যবসায়ী সুভাস দাশকে ফাঁসাতে তার অনুপস্থিতে দোকানের মধ্যে মাদকদ্রব্য গাঁজা রেখে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক রাসেল কবিরকে দিয়ে অভিযান পরিচালনা করানো হয়।

অভিযান শেষে ওই রাতেই ব্যবসায়ী সুভাস দাশকে পলাতক আসামি করে দেবহাটা থানায় মাদক মামলা দায়ের করেন উপ পরিদর্শক রাসেল কবির। মানববন্ধন থেকে অবিলম্বে মিথ্যা মামলাটি প্রত্যাহারসহ তদন্তপূর্বক ন্যাক্কারজনক এঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

নেপাল-চীনে হিমবাহ ধস, নিহত ৭৯৭

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১০

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১১

অবশেষে পাল্টা হামলা চালালো ইরান, যুক্তরাষ্ট্রের মিত্র দেশে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’

১২

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

১৩

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

১৪

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

১৫

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

১৬

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

১৭

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

১৮

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

১৯

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

২০
error: Content is protected !!