বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ অক্টোবর ২০২৩, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপকূল সুরক্ষার অঙ্গীকার সংযুক্তের দাবি

ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবি জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের প্রতিনিধিরা।

তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে দেশের উপকূলের জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ এই সংকট আরও বাড়িয়ে দিচ্ছে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় বিশেষ প্রতিশ্রুতি প্রয়োজন।

বৃহস্পতিবার খুলনার সি এস এস আভা সেন্টারে রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’, ‘ কোস্টাল ভয়েস অফ বাংলাদেশ’ এবং নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’ আয়োজিত ‘উপকূলের মানুষের ইশতেহার’ শীর্ষক মত বিনিময় সভায় এই দাবি জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা জেলা জাতীয়তাবাদী দল এর যুগ্ম আহ্বায়ক কে. এম. আশরাফুল আলম নান্নু, জাতীয় পার্টির খুলনা শাখার সহ- সভাপতি তৈমুর হোসেন শাহীন, ওয়ার্কার্স পার্টির দেলোয়ার উদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা শাখার আহ্বায়ক জনার্দন দত্ত, সি পি বি এর সাধারণ সম্পাদক এস এ রশীদ প্রমুখ।

কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এর সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, খুলনা উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, নারী ও শিশু ট্রাইব্যুনাল খুলনা এর পি পি অ্যাড. জহিরুল ইসলাম পলাশ, সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরাম এর সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, বেলা এর বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল প্রমুখ।

সভায় গৌরাঙ্গ নন্দী শুভেছা বক্তব্যে বলেন, আমাদের রাজনৈতিক নেতারা সব সমস্যা নিয়ে কথা বললেও উপকূলের মানুষের কথা নিয়ে খুব বেশি কথা বলতে চান না। কিন্তু উপকূলের মানুষের অনেক মৌলিক সমস্যা রয়েছে।

এজন্য রাজনৈতিক নেতাদের উপকূলীয় মানুষের জন্য কাজ করার আহবান জানান তিনি।

সভায় ‘লিডার্স’ এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল উপকূলীয় মানুষের দুঃখ দুর্দশার একটি চিত্র মাল্টিমিডিয়ার মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে যে সংকটের সম্মুখীন হচ্ছে তা নিরসনের জন্য সরকারকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মহাপরিকল্পনা করার দরকার।

সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহারে সুনির্দিষ্ট কিছু দাবি সংযুক্ত করার আহ্বান জানানো হয়। দাবিগুলো হলো- উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা নিশ্চিতকরণ, একটি বাড়ি একটি শেল্টার তৈরি প্রকল্প প্রহণ, দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করা, উপকূলের রক্ষাকবচ সুন্দরবন সুরক্ষা ও টেঁকসই বেড়িবাঁধ পুনঃ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!