বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ অক্টোবর ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরায়েলে আটকে পড়েছেন ভারতের এক এমপি

ডেস্ক রিপোর্ট: হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত ইসরায়েল ফিলিস্তিন। হু হু করে বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। এমন পরিস্থিতিতে ইসরায়েলে আটকা পড়েছেন এক ভারতীয় এমপি। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেবল ওই এমপি নয়, তার সাথে আটকা পড়েছেন তার পরিবারও। তিনি ইসরায়েলে তীর্থ করতে গিয়েছিলেন। এরপর সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা করলে আটকা পড়েন।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, আটকা পড়া ওই এমপির নাম ড. ওয়ানেইরয় খারলুখি। তার সাথে পরিবারের সদস্যসহ ২৪ জন রয়েছেন। আটকে পড়া সবাই ভারতের মেঘালয়ের নাগরিক।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেস, আটকা পড়াদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আটকে পড়া এমপি মেঘালয়ের ক্ষমতাসীন দল এনপিপির অন্যতম প্রধান নেতা। তীর্থযাত্রায় তার সাথে তার স্ত্রী ও মেয়ে রয়েছেন। এ ছাড়া তাদের দলে মোট ২৪ জন ভারতীয় ছিলেন। তারাও তীর্থযাত্রায় গিয়েছিলেন। বর্তমানে তারা বেথেলহামে রয়েছেন। সেখান থেকে কোনো মতে মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে নিজেদের অবস্থা জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, মিসরের ভারতীয় মিশনের মাধ্যমে তাদের উদ্ধার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া ইসরায়েলে থাকা ভারতীয়দের জন্য বিশেষ সতর্কতা জানি করা হয়েছে। দেশটিতে অন্তত ১৮ হাজার ভারতীয় নাগরিক বসবাস করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!