বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৩, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট: সাতক্ষীরার শ্যামনগরে বসত ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় রওশানারা বেগম(৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর ঢালীপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দুই সন্তানের জননী রওশানারা ওই গ্রামের মোঃ শাহাজান আলী ঢালীর স্ত্রী।

স্বামীর উপর রাগ করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার দুই সন্তাসনহ শ^শুর বাড়ির লোকজন।

তবে ঘটনার তদন্ত দাবি নিহতের ভাই বাদী হয়ে শ্যামনগর থানায় কারো নাম উল্লেখ না করে জানিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

নিহতের জা (স্বামীর বড় ভাইয়ের স্ত্রী) আঞ্জুয়ারা জানান, সাংসারিক খরচ নিয়ে আগের দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সোমবার সকালে ছোট মেয়ের চুল কাটিয়ে আনার জন্য স্বামীকে বাড়ির বাইরে পাঠিয়ে রওশানারা এমন কান্ড ঘটান।

শাহাজান আলী জানান, কলেজ পড়–য়া বড় মেয়েকে মোবাইল কিনে দেয়া নিয়ে তাদের দু’জনের মধ্যে ঝগড়া হয়। সোমবার সকালে তাকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়ে শোবার ঘরের আড়ার সাথে নাইলনের দড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। সকাল আটটার দিকে মোবাইলে তাকে বাড়ি আসতে বলার পর বাড়িতে ফিরে ঘরের আড়ার সাথে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

রওশানারা বেগমের ভাই আব্দুস শহীদ জানান, কি ঘটেছে তা তদন্তের মাধ্যমে জানতে তিনি শ্যামনগর থানায় একটি অভিযোগ দিলেও কারো নাম উল্লেখ করেননি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!