বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ অক্টোবর ২০২৩, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু টুর্নামেন্টে আশাশুনি, বঙ্গমাতায় সাতক্ষীরা পৌরসভা চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২৩-এ কলারোয়া উপজেলাকে ২-০ গোলে হারিয়ে আশাশুনি উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একই সাথে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২৩-এ টাইব্রেকারে ৪-৩ গোলে সাতক্ষীরা সদর উপজেলা দলকে হারিয়ে সাতক্ষীরা পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার (১১ অক্টোবর) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার রেফারির দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির, সহকারী ছিলেন স্বপন, সুরভী।

অপর খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন গফফার, পিপুল খান, আবু ওয়াহিদ বাবলু।

খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান কবির, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য তানজিম কালাম তমাল, মো. আব্দুল মান্নান, কাজী আকতার হোসেন, ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, মো. আলতাপ হোসেন, শিমুন শামস, সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, বিসিবির আম্পায়ার খাদিজা আক্তার চায়না, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল আসিফ মুন্নি, জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১০

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১১

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১২

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১৩

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১৪

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৫

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১৬

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৮

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৯

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

২০
error: Content is protected !!