বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ অক্টোবর ২০২৩, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঁচা পেঁপের লাড্ডু

লাইফস্টাইল ডেস্ক: কাঁচা পেঁপে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কাঁচা খাওয়ার পাশাপাশি পেঁপে দিয়ে বাহারি সব পদও তৈরি করা যায়।

যার মধ্যে অন্যতম হলো কাঁচা পেঁপের লাড্ডু। এটি খেতে খুব সুস্বাদু, আবার তৈরিও করা যায় খুব কম সময়েই। জেনে নিন এই লাড্ডুর রেসিপি-

১. কাঁচা পেঁপে ২ কাপ (গ্রেট করা)
২. এলাচ গুঁড়া আধা চা চামচ
৩. কনডেন্স মিল্ক আধা কৌটা
৪. ঘি ৩ টেবিল চামচ
৫. গুঁড়া দুধ ২ টেবিল চামচ ও
৬. সবুজ ফুড কালার কয়েক ফোঁটা।

প্রথমে পেঁপে স্লাইসারে কেটে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে পানি ঝড়িয়ে নিন। চাইলে গরম পানিতে হালকা ভাপ দিয়ে নিতে হবে।

এরপর চুলায় প্যান বসিয়ে তাতে পেঁপে দিয়ে নাড়ুন। পানি শুকিয়ে এলে ঘি দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ ভাজতে হবে।

পেঁপে সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেলে এতে কনডেন্স মিল্ক ও এলাচ গুঁড়া দিয়ে নেড়ে নিন। অল্প কিছুক্ষণ নাড়ার পরই পেঁপে শুকিয়ে হালুয়ার মতো হয়ে আসবে।

তখন এতে সামান্য ঘি ও গুঁড়া দুধ দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। তাই একটু নরম থাকতেই নামিয়ে নিন।

গরম থাকতেই হাতের তালুতে ঘি মাখিয়ে নাড়ুর আকারে তৈরি করে নিন। ব্যাস তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের কাঁচা পেঁপের লাড্ডু।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

১

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

২

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৩

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৪

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৫

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৬

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৭

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৮

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১০

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১১

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১২

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৩

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৪

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৫

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৬

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৭

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৮

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

২০