বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ নভেম্বর ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রোটিয়াদের ৮৩ রানে গুঁড়িয়ে ভারতের আটে আট

স্পোর্টস ডেস্ক | কোনো প্রতিরোধই গড়তে পারল না দক্ষিণ আফ্রিকা। ভারতের ছুড়ে দেওয়া ৩২৭ রানের লক্ষ্যের জবাব দিতে গিয়ে পাত্তাই পায়নি প্রোটিয়ারা।

মাত্র ৮৩ রানে গুটিয়ে গিয়ে মেনে ২৪৩ রানের বিশাল পরাজয়। বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত আট ম্যাচ খেলে আটটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ল। তাতে শীর্ষস্থান আরও মজবুত করলো স্বাগতিকরা।
কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩২৬ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। দুর্দান্ত এক সেঞ্চুরি করে জন্মদিনে নিজেকে উপহার দেন বিরাট কোহলি। সেই সেঞ্চুরিতে ছুঁলেন ওয়ানডে ৪৯ সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকারের রেকর্ড।

কোহলির ৩৫ বছর পূর্ণের দিনকে সামনে রেখে ইডেন সেজেছে বিশেষ রূপে। অবশ্য ম্যাচের শুরুর ঝলকটা দেন রোহিত শর্মা। শুভমান গিলকে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬২ রান। কাগিসো রাবাদার শিকার হয়ে ২৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন ভারতীয় অধিনায়ক। এরপরই আগমন কোহলির। যার জন্য মঞ্চ সাজিয়ে রেখেছিল ইডেন।

দ্বিতীয় উইকেটে গিলের বেশিক্ষণ সঙ্গ পাননি কোহলি। তবে তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ইনিংস মেরামতের কাজ করেন তিনি। দুজনে মিলে গড়েন ১৩৪ রানের জুটি। কোহলির মতো সেঞ্চুরির পথে ছুটছিলেন আইয়ারও। যেভাবে ব্যাট করছিলেন তাতে কোহলির আগেই সেঞ্চুরি পাওয়ার কথা ছিল তার। কিন্তু ৮৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৭ রানের দারুণ ইনিংসের ইতি টানেন তিনি।

জুটি ভাঙার পর দ্রুতই লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবকে ফেরায় প্রোটিয়া। তবে কোহলি ছিলেন অবিচল। ৪৯তম ওভারের তৃতীয় বলে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ইডেনের গ্যালারিতে প্রায় সব দর্শকই তখন মোবাইলের ক্যামেরা তাক করেছেন তার দিকে। কাগিসো রাবাদার লেংথ বল কাভারে ঠেলে দিয়ে কোহলি যখন সিঙ্গেল তখন উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। কিন্তু কোহলির মধ্যে নেই সেই চিরচেনা উদযাপন। একপ্রকার ভাবলেশহীন থেকেই উঁচিয়ে ধরলেন ব্যাট ও হেলমেট।

জন্মদিনে ওয়ানডেতে সেঞ্চুরি করা সপ্তম ব্যাটার কোহলি, বিশ্বকাপে তৃতীয়। চলতি আসরে এর আগে জন্মদিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ।

১১৯ বলে সেঞ্চুরি ছোঁয়া কোহলি পরে আর বল খেলার সুযোগ পান দুটি। ১০ চারে সাজানো ইনিংসটিতে অপরাজিত থাকেন ১০১ রানে। অপরপ্রান্তে ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা।

বড় লক্ষ্যের জবাব দিতে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিজালে আটকা পড়ে দক্ষিণ আফ্রিকা। উইকেটে কেবল আসা-যাওয়ার মিছিল চলতে থাকে ব্যাটারদের। সর্বোচ্চ ১৪ রান করেন মার্কো ইয়ানসেন। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন ও ডেভিড মিলার। বাকিরা সবাই ফেরেন এক অঙ্কের ঘরে থেকে। ভারতের হয়ে জাদেজা সর্বোচ্চ ৫ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ শামি ও কুলদীপ যাদবের শিকার দুটি করে উইকেট। জন্মদিনে দুর্দান্ত ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন কোহলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০