
সুলতান শাহাজান, শ্যামনগর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকায় আচরণবিধি প্রতিপালনে টহলে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।
শনিবার (২ ডিসেম্বর) তিনি সাতক্ষীরা-৪ আসনের বিভিন্ন এলাকায় টহল দেন। এসময় তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের পর রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারের ব্যানার ও ফেস্টুন লাগাতে পারবে। তার আগে সকল প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে হবে।
মন্তব্য করুন